Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কর্মদিবসেও জমে উঠছে বইমেলা
    Lead

    কর্মদিবসেও জমে উঠছে বইমেলা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকFebruary 6, 2024No Comments2 Mins Read

    ঢাকা: অমর একুশে বইমেলার আজ ষষ্ঠদিন। শুরু থেকে জমে উঠেছে এবারের বইমেলা। ছুটির দিনের পাশাপাশি কর্মদিবসেও প্রাণবন্ত মেলা। তবে এখন পর্যন্ত বই বেচাকেনা কম হলেও লেখক-পাঠক-দর্শনার্থীর পদচারণায় মুখরিত সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ।

    মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এমন দৃশ্য। এদিন বিকেল সাড়ে ৪টার পর থেকে মেলায় দর্শনার্থীদের সমাগম বাড়তে থাকে। সন্ধ্যার পর থেকে মেলা চত্বর হয়ে ওঠে প্রাণবন্ত। নতুন বই ছুঁয়ে, বইয়ের পাতা উল্টেপাল্টে দেখছেন পাঠকরা।

    প্রকাশকরা বলছেন, কোভিডের পর দুই বছর কিছুটা নিষ্প্রভ ছিল মেলা। এবার শুরু থেকেই দর্শনার্থীদের ভিড়। ছুটির দিন ছাড়া কর্মদিবসেও মুখরিত মেলা। প্রত্যাশা অনুযায়ী বেচাকেনা না হলেও সামনে বাড়বে বলে আশা করছেন তারা।

    প্রতীক ও অবসর প্রকাশনীর প্রকাশক বলেন, ‘মেলায় দর্শনার্থী-পাঠক ঠিকই আছে, কিন্তু বেচাকেনা কম। যেভাবে দর্শকের ছড়াছড়ি সেভাবে বই বিক্রি হলে তো বেশ হতো। করোনার আগের সময়গুলোতে শুরুর দিকেই বেচাকেনা হতো। মেলা জমে উঠেছে, প্রত্যাশা রাখছি বেচাকেনাও বাড়বে।’

    অন্যপ্রকাশ স্টলের সামনে কথা হয় টঙ্গী কলেজের শিক্ষার্থী নোমানের সঙ্গে। নোমান বলেন, ‘মেলায় মূলত শিক্ষার্থীদের আনন্দ বেশি। কারণ আমরা রানিং স্টুডেন্ট, বই পড়ার সময় এখনই। মেলায় জনপ্রিয় লেখকদের সঙ্গে দেখা হওয়াটা আনন্দের। সাদাত হোসাইনের বইসহ আরও কিছু বই সিলেক্ট করে নিয়েছি, সেগুলো কিনবো।’

    মেলা প্রাঙ্গণের পাশেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন মো. আরাফাত নামের এক শিক্ষার্থী।  তিনি বলেন, ‘কোন বই আলোচিত হবে সেটা লক্ষ্য রাখছি। ফেসবুক গ্রুপে চোখ রাখছি, বইয়ের রিভিউ পড়ছি। আগামী সপ্তাহে বই কেনার ইচ্ছা আছে।’

    পেনবুকস প্রকাশনীর বিক্রয়কর্মী তাপস বিশ্বাস বলেন, ‘আজ তো ছয়দিন শেষ হলো। তবে এখনো আশানুরূপ বেচাকেনা হয়নি। যদিও মেলায় এখন অনেক দর্শনার্থী। অনেকেই আসেন আড্ডা দিতে, মেলা প্রাঙ্গণে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করে চলে যান। বই কেনায় আগ্রহ কম।’

    এবার বইমেলায় ৫৭৩ প্রতিষ্ঠানকে ৮৯৫টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে ৭৮৬টি সাধারণ স্টল এবং ১০৯টি স্টল লিটল ম্যাগাজিন চত্বরকে দেওয়া হয়েছে। এছাড়া এ বছর ৩৭টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে মেলা ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাসব্যাপী সেমিনারের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য ছবি আঁকা, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার ব্যবস্থা রয়েছে। শিশুপ্রহরে থাকছে আকর্ষণীয় সিসিমপুরের প্রদর্শনী।

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/০৬ ফেব্রুয়ারি,২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version