Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সৌল ফুটবল একাডেমি (ইউকে) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 
    ক্রীড়াঙ্গন

    ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সৌল ফুটবল একাডেমি (ইউকে) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ১৪, ২০২৪No Comments2 Mins Read

    সিলেট অফিস:  অদ্য ১৪/০২/২০২৪ খ্রিঃ তারিখে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম সৌল ফুটবল একাডেমি (ইউকে) এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে সৌল ফুটবল একাডেমি (ইউকে)।

    প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম । পুলিশ কমিশনার এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের তীব্র প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেয়ার জন্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং সৌল ফুটবল একাডেমি এর ফুটবলারদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    বিজয়ী দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান পুলিশ কমিশনার । এছাড়া হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার জনাব সৈয়দ সায়েদুল হক সুমন মহোদয়কে আজকের প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আগত দর্শকবৃন্দদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

    তিনি বলেন খেলাধুলা আমাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখার একটি শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে যুব সমাজকে একটি ইতিবাচক জীবন গঠনে উৎসাহী করা যায়। তাই অমাদের সবাইকে নিয়মিত খেলাধুলা করা উচিত। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের অধিনায়কদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

    এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) সাদেক কাউছার দস্তগীর, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ জায়েদ হাসান, অফিসার ইনচার্জ (কোতোয়ালী মডেল থানা) মোঃ মঈন উদ্দিন ও সিলেট জেলা যুবলীগের সভাপতি , ওসমানীনগর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপি শামীম, আওয়ামী লীগ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

    সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫৭)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version