Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৪৪তম বিসিএসের ভাইভা অক্টোবরের শেষে
    Lead

    ৪৪তম বিসিএসের ভাইভা অক্টোবরের শেষে

    DDP DigitalBy DDP DigitalSeptember 30, 2024No Comments2 Mins Read

    সরকার পতনের পর বিসিএসসহ সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ রেখেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের দিকে চেয়ে ছিল আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া চেয়ারম্যানসহ সদস্যরা। ফলে একে একে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত ঘোষণা করেন তারা।

    চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে অবশেষে পিএসসিতে গতি ফেরাতে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নীতি-নির্ধারণী পর্যায়ের সভা করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। সেখানে দুটি বিসিএসের স্থগিত পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা ও প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

    পিএসসি সূত্র জানায়, বৈঠকের দ্বিতীয় অংশে স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা হয়। সেখানে সব ঠিক থাকলে এবং সরকারের পক্ষ সহযোগিতা পেলে অক্টোবরের মাঝামাঝি ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া যেতে পারে বলে সিদ্ধান্ত হয়। তাছাড়া স্থগিত থাকা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে নেওয়ার চেষ্টা করা হবে বলে আলোচনা হয়।

    সভায় অংশ নেওয়া পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘এগুলো আসলে চূড়ান্ত সিদ্ধান্ত কি না, তা বলা মুশকিল। সরকার যদি সহযোগিতা করে; কমিশনের বর্তমান প্রশাসনকে কাজের সুযোগ দেয়; তাহলে অক্টোবরের শেষদিকে ৪৪তম বিসিএসের অবশিষ্ট প্রার্থীদের মৌখিক পরীক্ষা হতে পারে।’

    তিনি বলেন, ‘৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আরও কঠিন। কারণ কেন্দ্র ঠিক করা, পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন ইস্যু আছে। তারপরও সরকার ইতিবাচক সাড়া দিলে নভেম্বরে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে। তাছাড়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশও সরকারের মনোভাবের ওপর নির্ভর করছে।’

    এছাড়া সভায় ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিও ৩০ নভেম্বর প্রকাশের লক্ষ্যে পিএসসির দিক থেকে যত কাজ, তা এগিয়ে রাখার সিদ্ধান্তও নেওয়া হয় বলেও জানান পিএসসির ওই সদস্য।

    জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৮ জুলাই থেকে বিসিএসসহ নিয়োগ পরীক্ষাগুলো স্থগিত করতে শুরু করে পিএসসি। ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছিল। সেটা স্থগিত করা হয়। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষাও স্থগিত। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হলেও খাতা মূল্যায়নসহ অন্যান্য কাজ থমকে আছে।

    তাছাড়া বিভিন্ন নিয়োগ পরীক্ষা, চাকরিরতদের বিভাগীয় পদোন্নতির পরীক্ষাগুলোও স্থগিত করেছে পিএসসি। ১৪ সেপ্টেম্বর পরীক্ষা শুরুর একদিন আগে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের প্রথম অর্ধবার্ষিকী বিভাগীয় পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

    একই সঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের ‘ব্যক্তিগত কর্মকর্তা (দশম গ্রেড)’ পদের ব্যবহারিক পরীক্ষাও স্থগিত করা হয়। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রশাসনে চাকরিরত বিভিন্ন ক্যাডারের কয়েক হাজার কর্মকর্তা।

    অন্যদিকে অনেক নিয়োগ পরীক্ষার ফলাফলও আটকে আছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে জুনিয়র ইন্সট্রাক্টরের প্রায় এক হাজার পদে দীর্ঘদিন আগে পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশ করা হয়নি। কয়েক মাস ধরে প্রার্থীরা অনশনসহ আন্দোলন করে আসছেন। তাতেও সাড়া মিলছে না। তাছাড়া নার্সিং-মিডওয়াইফারি নিয়োগের পরীক্ষার ফলও আটকে আছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version