Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেন্টমার্টিন যেতে নিতে হচ্ছে ট্রাভেল পাস
    Lead

    সেন্টমার্টিন যেতে নিতে হচ্ছে ট্রাভেল পাস

    DDP DigitalBy DDP DigitalDecember 2, 2024No Comments2 Mins Read

    দ্বিতীয় দিনের মতো সেন্টমার্টিন প্রবাল দ্বীপে ভ্রমণ করেছেন ৬০০’র বেশি পর্যটক। তাদেরকে ট্রাভেল পাস নিয়ে যেতে হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সেন্টমার্টিনের জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণের জন্য অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

    মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সেন্টমার্টিনে ভ্রমণ করতে হলে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করা বাধ্যতামূলক। এ ছাড়া অনুমোদিত জাহাজে প্রবেশের সময় পর্যটকদের পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পলিথিন ব্যবহার কমানোর জন্য পরিবেশবান্ধব পাটের ব্যাগ পর্যটকদের মাঝে বিতরণ করা হচ্ছে।

    এছাড়া, পর্যটকদের হোটেলে অবস্থানের তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করা হচ্ছে এবং সেন্টমার্টিন ভ্রমণের সময় মানতে হবে এমন বিধি-নিষেধ সম্পর্কে মৌখিকভাবে অবহিত করা হচ্ছে। নুনিয়াছড়া ঘাঁটে পর্যটকদের জন্য একটি নির্দেশনা সম্বলিত বিলবোর্ডও স্থাপন করা হয়েছে।

    মন্ত্রণালয় জানায়, সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন রোধে টেকনাফ ও কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, ২১ সদস্যের একটি মনিটরিং সেল জাহাজ ও পর্যটন কার্যক্রম পর্যবেক্ষণ করছে। ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিবেশ অধিদফতরের ১০টি টিম জাহাজে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার মনিটর করছে।

    সোমবার, ২য় দিনের মতো ৬৪৪ জন পর্যটক এবং ৩৭ জন স্থানীয়সহ মোট ৬৮১ জন যাত্রী বার আউলিয়া জাহাজে সেন্টমার্টিন যাত্রা করেছেন। এ দিন মোট ৭০৪টি ট্রাভেল পাস ইস্যু করা হয়। পলিথিন ও প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা চলাকালে পর্যটকদের কাছ থেকে পলিথিন ব্যাগ সংগ্রহ করা হয়েছে এবং তাদের সুবিধার্থে পরিবেশবান্ধব কাপড়ের ব্যাগ বিতরণ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version