Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায়
    Lead

    ভারতের পররাষ্ট্র সচিব আসছেন ঢাকায়

    Toufiq ApuBy Toufiq ApuDecember 4, 2024Updated:December 4, 2024No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক :  এ বছরে সংগঠিত জুলাই আগষ্ট বিপ্লবের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্টের ৫ তারিখেই  দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তিনি। এরপর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। সাম্প্রতিক সময়ের কিছু ঘটানা যেন আরও বৈরি হাওয়ার সৃষ্টি করেছে, বিশেষ করে ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ সংক্রান্ত ইস্যু।

    উদ্ভত এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে নয়াদিল্লিতে উভয় দেশের দুই পররাষ্ট্র সচিবের মধ্যে সর্বশেষ সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভারত-অর্থায়ন করা উন্নয়ন প্রকল্পগুলো পুনরায় চালু, ভিসা ব্যবস্থা সহজ, আরও সরাসরি ফ্লাইট চালু এবং বাণিজ্য ও বিনিয়োগের মতো ইস্যু অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে বলে বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তারা জানিয়েছেন। তার ঢাকায় আসার ব্যাপারে বুধবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

    পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আলোচনার জন্য আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। গত আগস্টে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সিনিয়র কোনও ভারতীয় কর্মকর্তার ঢাকায় এটিই প্রথম সফর হতে চলেছে বলে বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন।  দেশের কেউই এখনও এই সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি। তবে বিক্রম মিসরি সম্ভবত আগামী ১০ ডিসেম্বর পররাষ্ট্র দপ্তরের বার্ষিক আলোচনার জন্য বাংলাদেশে আসবেন। এখন পর্যন্ত বিষয়টি সম্ভাবনার মধ্যেই রয়েছে দিন  তারিখ নিদিষ্টকরণের বিষয়ে কিছু জানা যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version