Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ অনুষ্ঠিত
    ইকোবিজ

    রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalFebruary 2, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হলো ‘রাইজিং স্টার গ্র্যাজুয়েশন সেরিমনি ও গ্র্যান্ড মিট আপ’। গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার কঁচিকাঁচা মিলনায়তনে এই মিটআপ অনুষ্ঠিত হয়। এই আয়োজনে রাইজিং স্টার কোর্স সম্পন্নকারী ২৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হয়।

    অনুষ্ঠানে পাঁচজন গুণী ব্যক্তিত্বকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, কিংবদন্তি ভয়েস আর্টিস্ট সৈয়দ ইসমাত তোহা, মোটিভেশনাল স্পিকার ড. আলমাসুর রহমান, স্পোর্টস প্রেজেন্টার ও কমেন্টেটর ড. অনুপম হোসেন, নিউজ প্রেজেন্টার ও মিডিয়া পারসোলিটি নুজহাত আফরিন এবং প্রফেসর ড. মো. জুলফিকার আলী (চেয়ারম্যান, বিজনেস স্টাডিজ বিভাগ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি)।

    এছাড়া, ফাউন্ডার মেম্বার হিসেবে উল্লেখযোগ্য অবদানের জন্য পাঁচজন ব্যক্তিত্বকে ‘ফাউন্ডার মেম্বার সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। তারা হলেন, আমান উল্লাহ্ (এক্সিকিউটিভ ডিরেক্টর, এস এস গ্রুপ), জুয়েল আহমেদ (সিইও, জেএন ট্রেডিং এলএলসি, যুক্তরাষ্ট্র), রিনা আক্তার (রিয়েল এস্টেট কনসালটেন্ট), গোলাম সরওয়ার (এফএভিপি এবং ম্যানেজার, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি) এবং ডব্লিউ এইচ লায়ন সৈয়দ সিয়াম (প্রতিষ্ঠাতা, বিআইএম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফোরাম)।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ.এস.এম. জাহিদ। তিনি পাবলিক স্পিকিং-এর গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়া, ‘গেস্ট অব ইনস্পিরেশন’ হিসেবে মূল প্রেরণামূলক বক্তব্য দেন স্বনামধন্য মোটিভেশনাল স্পিকার ও পাবলিক স্পিকিং অফিসিয়ালের চিফ অ্যাডভাইজার জনাব মো. ড. আলমাসুর রহমান। পাবলিক স্পিকিং অফিসিয়ালের মুল লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন দেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব মো: সোলায়মান আহমেদ জীসান।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাসান মাহমুদ (ডেপুটি কো-অর্ডিনেটর, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট), অ্যাডভোকেট আল মামুন রাসেল (চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন), শাফাক আহমেদ (প্রতিষ্ঠাতা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন), সান্তনু রায় (হেড অব অ্যাডমিন অ্যান্ড এইচআর, রিমার্ক), দেলোয়ার হোসেন (প্রেসিডেন্ট, ডিজিটাল মিডিয়া ফোরাম ও ম্যানেজার, বাংলাদেশ টাইমস)।

    বিশেষ আকর্ষণ হিসেবে ম্যাজিক্যাল স্পিকার এস.এ. ওয়ালিদ তার চমৎকার জাদু প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন।

    অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন মিডিয়া ব্যাক্তিত্ব ড. তৃনা ইসলাম। এছাড়া, অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা এই আয়োজনে যুক্ত ছিলেন। এই আয়োজনে পার্টনার হিসেবে ছিল নেক্সফ্লাই, ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ড, ভার্সিটি সারফার, জোহান ওশেন ও সালসাবিল ডেন্টাল কেয়ার।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

    September 28, 2026

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

    July 26, 2026

    সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার

    July 13, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version