Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ইবি প্রশাসনের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি
    শিক্ষাঙ্গন

    ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ইবি প্রশাসনের সর্বাত্মক শাটডাউন কর্মসূচি

    DDP DigitalBy DDP DigitalApril 9, 2025No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধিঃ নিপিড়ীত নির্যাতিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এবং ফিলিস্তিনের গাজায় ও রাফায় দখলদার ইসরায়েলী বাহিনীর গণহত্যার প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

    বুধবার (৯ এপ্রিল) বেলা ১২ টায় ডায়না চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী থেকে এই দাবি জানান প্রশাসনের নেতৃবৃন্দ। এসময় ফিলিস্তিনের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত সমস্ত অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখা হয়।

    এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল প্রভোস্ট ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

    উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আমি ইসরায়েলের জায়ানিস্টদের প্রতি ব্যক্তিগতভাবে ধিক্কার জানাই যারা নির্মমভাবে ফিলিস্তিনের গাজার শিশুদের উপর পর্যন্তও নির্যাতন করেছে। আরব বিশ্ব নেতারা এবং বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা যদি আর একটু ভূমিকা নিতেন তাহলে আজ আমরা এই বিপন্ন মানবতার অবস্থা থেকে আমরা কিছুটা হলেও রক্ষা পেতাম। ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের এখনি মোক্ষম সময়। আমি ওআইসি, আরব লীগ এবং জাতিসংঘের কাছে দাবি জানাই, অবিলম্বে ইহুদী রাষ্ট্র ইসরায়েলকে অবৈধ ঘোষণা করতে হবে। যদি তারা কথা বলতে বা শান্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে আমি একজন মুসলিম হিসেবে আমার শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলে যাব।

    উপাচার্য ড. নকীব নসরুল্লাহ বলেন, মানবতার এহেন অবস্থা দেখে আমরা আজ হতবাক, নির্বাক। বিশ্বের সাধারণ মানুষ, ছাত্রসমাজ প্রতিবাদ করছে কিন্তু কোন রাষ্ট্রনায়ক প্রতিবাদ করছে না। মুসলমানদের ঈমানী দায়িত্ব হচ্ছে প্যালেস্টাইন কে রক্ষা করা এবং ইসরায়েলকে প্রতিরোধ করা। আরব বিশ্বের সেই নেতাদের আহবান জানাবো যারা এখনো ঐক্যবদ্ধ কোন প্রচেষ্টায় অংশগ্রহণ করেনি, শুধুমাত্র আলোচনার মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রেখেছে, ইসরাইল শুধু ফিলিস্তিনের শত্রু নয়, পুরো বিশ্বব মানবতার শত্রু। তাই কালবিলম্ব না করে আমাদের এখনি এই মানবতার শত্রুদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিশ্বের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় এই প্রতিবাদের ভাষা সবসময় চালু রাখবে এবং যখনি সুযোগ পাবে তখনি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আমরা মৃত্যুর আগে দেখে যেতে চাই ইজরাইল নিপাত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version