Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর
    বাংলাদেশ

    বিএনপি নেতার বাড়িতে ছাত্রলীগের হামলা-ভাঙচুর

    DDP DigitalBy DDP DigitalMay 6, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধি : বারহাট্টায় নিষদ্ধ ছাত্রলীগ কর্তৃক  ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় হামলার ঘটনা ঘটেছে।গত ৫ মে সোমবার রাত আটটার দিকে পুরাতন কোর্ট রোড এলাকায়  চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

    এসময় ঘরে থাকা লোকজন দরজা লাগিয়ে নিজেদের রক্ষা করেন। এ ঘটনায় বিএনপি নেতা নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে প্রতিবেশী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রকি শেখ, রবিন শেখ ও তাদের বাবা ইনচান শেখের বিরুদ্ধে থানায়  অভিযোগ দিয়েছেন। সিসিটিভি ফুটেজে রবিন ও রকিকে বাড়িতে ও দোকানে ভাঙচুর করতে দেখা গেছে।

    মঙ্গলবার (৬ মে) থানায় অভিযোগ দায়েরের তথ্য জানান বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

    বিএনপি নেতা নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বলেন, প্রতিবেশী রকি শেখ ও রবিন শেখ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। আওয়ামী লীগের আমলে আমাদের ওের অত্যাচার করেছে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়েছে। আওয়ামী লীগ সরকার চলে গেলে তাদের চাঁদাবাজি কমেনি। এখনো তারা দোকানে এসে টাকা না দিয়েই মালামাল নিয়ে যায় জোর করে। বিকাশে টাকা নিয়ে দেয় না। চাঁদা দাবি করে। প্রতিবাদ করলে হুমকি দেয়। এই আমলেও আমরা বিএনপির লোকজন ছাত্রলীগের হামলার শিকার হচ্ছি। তাদের হামলার সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা থানায় এসব ফুটেজ দিয়েছি।

    তিনি আরও বলেন, গতকাল সোমবার রাতে চাঁদার টাকা না দেওয়ায় রকি শেখ, তার ভাই রবিন শেখ ও তাদের বাবা ইনচান শেখ মিলে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে হামলা চালায়। পরিবারের লোকজন প্রাণ বাঁচাতে ঘরের দরজা লাগিয়ে দিলে জানালার কাঁচ ভাঙচুর করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।

    স্বপন তালুকদারের স্ত্রী নার্গিস আক্তার বলেন, রকি ও রবিন প্রথমে এসে দোকান থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে যায়। বলে নিয়মিত আমাদের টাকা দিতে হবে। তা না হলে যা মন চায় দোকান থেকে নিয়ে যাব। দোকানে থাকা আমার ছেলে সাব্বির তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাব্বিরকে পিটিয়ে বহত করে। পরে তারা রামদা ও লাঠিসোটা নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। ভয়ে আমরা ঘরের দরজা বন্ধ করে ভেতর লুকিয়ে থাকি। তারা জানালার কাঁচ ও বাইরে থাকা সকল আসবাবপত্র ভেঙে ফেলে।

    তবে ঘটনার পর এলাকায় পাওয়া যায়নি অভিযুক্তদের। তারা পলাতক রয়েছেন বলে জানা গেছ। তাদের মোবাইলফোনে কল করে বন্ধ পাওয়া গেছে।

    বারহাট্টা থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়ছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version