Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
    বাংলাদেশ

    নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

    DDP DigitalBy DDP DigitalMay 20, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) বেলা ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাফিকুজ্জামান। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য অফিসার হাবিবুর রহমান।

    এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা(অঃদাঃ) সাদিকুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক সহ প্রমুখ।

    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান বলেন আমরা যারা খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করি তারা কেউই ভুক্তাদের জরিমানা করতে চাইনা।আমরা আগে সতর্ক করতে চাই।যাতে ভুক্তাদেরও কোন ক্ষতি না হয় আবার ব্যবসায়ীদেরও কোন ক্ষতি না হয়।শিশুদের যে ম্যাঙ্গু জুস খাওয়াই তারা কি একবারও চিন্তা করি যে একটা ৫ টাকার জুস কারখানার মালিক কি করে ৫ টাকা দিয়ে একটা জুস ভোক্তাদের কাছে পৌঁছে দিবে।এটা অসম্ভব।কারণ ৫ টাকা দিয়ে ম্যাংগু জুস তৈরি করা সম্ভব নয়।এটাতে বিপজ্জনক কেমিক্যাল থাকে।তাই নিরাপদ খাদ্যের ক্ষেত্রে প্রস্তুতকারকদের শতভাগ সততা, আন্তরিকতা এবং সচেতনাতাই পারে কেবল ভোক্তাদের শতভাগ নিরাপদ খাদ্যের নিশ্চয়তা।

    উক্ত কর্মশালার সভাপতি মোঃ খবিরুল আহসান বলেন কাউকে জরিমানা করে মোবাইল কোর্ট করে কোনদিন সংশোধন করা যায় না।নিজে নিজে সতর্ক হতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে।নিজেদের মধ্যে সচেতনতা না বাড়ালে আপনারা অন্য জায়গায় গিয়ে খাবার খেয়ে নিজেরাও প্রতারিত হবেন।তাই নিজেদের মধ্যে সচেতনতাই পারে কেবল নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে।

    কর্মশালায় জনপ্রতিনিধি, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী, খাদ্য ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version