Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
    Lead

    মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 18, 2025Updated:June 18, 2025No Comments2 Mins Read

    মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক অভিযানে যুক্তরাষ্ট্র সামরিকভাবে যুক্ত হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর পাল্টা হামলার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।

    তেহরান জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রথমে ইরাকে অবস্থিত মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য আরব দেশের মার্কিন সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হতে পারে।

    বুধবার (১৮ জুন) নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এই পরিকল্পনার কথা জানান। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

    এই হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য অবস্থান নিয়েও আলোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলায় সমর্থন দিতে পারেন।

    মধ্যপ্রাচ্যে সমরসজ্জা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

    উল্লেখ্য, ইরানের এই গোপন স্থাপনাগুলো এখনো বড় ধরনের ক্ষতির বাইরে রয়েছে। তেহরান থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইন স্থাপন করতে পারে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানিপথ হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে জ্বালানির দামে দ্রুত ঊর্ধ্বগতি দেখা দিতে পারে।

    এদিকে, আশঙ্কা করা হচ্ছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে।

    এর আগেও হুথিরা ওই অঞ্চলে একাধিক হামলা চালিয়েছিল, যা আন্তর্জাতিক নৌ-বাণিজ্যকে ব্যাহত করেছিল। তেহরানের এই হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমানগুলো আটলান্টিক মহাসাগর অতিক্রম করে মধ্যপ্রাচ্য অভিমুখে যাত্রা করছে বলে খবর পাওয়া গেছে। এটিকে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের লজিস্টিক তৎপরতা বাড়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

    ‘মার্কিন হস্তক্ষেপে অপূরণীয় ক্ষতি হবে’
    ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করলে তা ‘নিঃসন্দেহে এমন ক্ষতি বয়ে আনবে যা আর পূরণ করা যাবে না’। এক বিবৃতিতে তিনি বলেন, “ইরান কখনও আত্মসমর্পণ করবে না। হুমকির জবাবে ইরান ইতিবাচক সাড়া দেয় না।”

    এদিকে আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, “যুক্তরাষ্ট্র যদি ভাবে, তারা ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে পারবে, তাহলে তারা ভুল করছে। এই হস্তক্ষেপ হবে পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ শুরুর রসদ।”

    রাশিয়ার সতর্কবার্তা
    মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে রাশিয়াও। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, “যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিলে তা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।”

    তিনি জানান, রাশিয়া ইসরায়েল ও ইরান উভয়ের সঙ্গেই যোগাযোগ রক্ষা করছে এবং এই সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে বিষয়ে তারা উদ্যোগী।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version