Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » “মুসলিম উম্মাহর ঐক্য: অগ্রগতি ও অন্তরায়” শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
    বাংলাদেশ

    “মুসলিম উম্মাহর ঐক্য: অগ্রগতি ও অন্তরায়” শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত

    Toufiq ApuBy Toufiq ApuJuly 13, 2025No Comments3 Mins Read

    স্টাফ রিপোর্টার: ১২ জুলাই (শনিবার) “মুসলিম উম্মাহর ঐক্য: অগ্রগতি ও অন্তরায়” শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ঢাকায়। ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ আল-কুরআন রিসার্চ অ্যান্ড লার্নিং, বাংলাদেশ’ এই প্রোগ্রামটি আয়োজন করে।

    উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থট এর ৫ম তলায় কনফারেন্স হলে এটি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে ২:৩০ পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকে।
    ডক্টর ঈসা মোহাম্মদ এর সভাপতিত্বে এবং ড. ইবরাহিম খলিল আনোয়ারী এর সঞ্চালনায় প্রোগ্রামটি পরিচালিত হয়। আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রফেসর, সাধারণ শিক্ষক, ইসলামিক স্কলার, মিডিয়া ব্যক্তিত্ব ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

    বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর কেন্দ্রীয় মাসজিদের ঈমাম ড. রাকিব উদ্দিনের আল-কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়।

    বক্তাদের মধ্যে প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দীকী, বিশিষ্ট মিডিয়ার ব্যক্তিত্ব ডাক্তার ফয়জুল হক, প্রফেসর ড. মীর মঞ্জুর মাহমুদ, ড. আব্দুল মান্নান, মুফতি আব্দুস সালাম, মুফতি আব্দুর নূর দরবেশপুরী, ড. লোকমান হাকিম, ড. শহিদুল ইসলাম ফারুকী, ড. আতিকুল ইসলাম পাঠান, প্রিন্সিপাল তৌহিদ হোসাইন, ড. মো. নুরুল্লাহ, প্রফেসর ড. আতাউর রহমান, আব্দুল আহাদ নূর এবং অন্যান্য আলোচকগণ গোলটেবিলে মতামত প্রদান ও উপস্থাপনা পেশ করেন।

    বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ফাইজুল হক বলেন – ঐক্যের জন্য হিংসা ছেড়ে দিতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। নিজের তরিকা উপস্থাপনের মানসিকতা বাদ দিতে হবে। অন্যের ভাল কাজগুলোকে ভালো বলতে হবে।
    তিনি আরো বলেন, নম্র ভদ্র তবিয়ত পালন করা ঐক্যের জন্য একান্ত প্রয়োজন।

    ড. মীর মঞ্জুর মাহমুদ বলেন, ঐক্য ছিল ইস্যু ভিত্তিক। ইস্যু শেষ ঐক্য শেষ। তাই কাজ ভিত্তিক ঐক্য হবে।

    ড. মাহবুবুল আলম শুরুতে লিখিত বক্তব্য পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন।

    শিক্ষা মন্ত্রণালয় নায়েম এর ডিরেক্টর ড. আতিকুর ইসলাম পাঠান শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।

    প্রিন্সিপাল তৌহিদ হোসাইন খোলাফায়ে রাশেদার একক নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি ঐক্যের বিভিন্ন অগ্রগতি ও অন্তরায় চমকপ্রদ আলোচনার মাধ্যমে উত্থাপন করেন।

    ড. মো. নুরুল্লাহ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল বিভক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি প্লানিং এর উপরেও কথা বলেন।

    ড. আবু ইয়াসিন বলেন, আমি ঠিক আছি এই মনোভাব একদম দূর করতে হবে।

    আব্দুন নূর দরবেশপুরী দুইটি গুণ অর্জন করার কথা উল্লেখ করেন। তিনি আল-কুরআনের রেফারেন্স সহ স্পষ্ট বার্তা দেন।

    উপাধ্যক্ষ ডক্টর আব্দুল মান্নান বলেন, যা কিছু গঠন হয়েছে ঐক্যের কারণে, যা কিছু ভেঙ্গেছে অনৈকের কারণে।

    অধ্যক্ষ নুরুল ইসলাম আব্দুল্লাহ বলেন, প্রত্যেক সেক্টর থেকে ১০ জন করে ব্যক্তি নিয়ে ঐক্যের প্র আয়োজন করা দরকার।

    মুফতি আব্দুস সালাম বলেন, এক সেক্টরের লোক অন্য সেক্টরে বেশি বেশি যাতায়াত করা দরকার। তাহলে আন্তরিকতা ও ঐক্য বাড়বে।
    ড. শহিদুল ইসলাম ফারুকী মাকাসিদুশ শরিয়াহ এর উপর গুরুত্ব দেন।
    মুফতি আব্দুস সালাম বলেন, এক সেক্টরের লোক অন্য সেক্টরে বেশি বেশি যাতায়াত করা দরকার। তাহলে আন্তরিকতা ও ঐক্য বাড়বে।
    ড. শহিদুল ইসলাম ফারুকী মাকাসিদুশ শরিয়াহ এর উপর গুরুত্ব দেন। প্রফেসর ড. সাইফুল ইসলাম সিদ্দীকী শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন।

    সবশেষে গোলটেবিল আলোচনার সভাপতি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version