Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন সভাপতি অংকুর, সম্পাদক ফাইজান
    বাংলাদেশ

    জাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন সভাপতি অংকুর, সম্পাদক ফাইজান

    Toufiq ApuBy Toufiq ApuJuly 18, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি: “যৌবন তুমি মিলিও না তাল রাষ্ট্রীয় কোনো নাচে, রাষ্ট্র তোমার মজ্জা-মগজ-রক্ত খেয়ে বাঁচে” এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদ ছাত্র ইউনিয়নের (একাংশ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে অদ্রি অংকুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

    বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।

    কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে মাইশা মনি, সহ-সভাপতি হিসাবে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক হিসাবে সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি, কোষাধ্যক্ষ হিসাবে ইসফার সাদী, দপ্তর সম্পাদক হিসাবে মোঃ রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক হিসাবে ইশতিয়াক বিন ইকবাল নির্বাচিত হয়েছেন।

    এছাড়াও কমিটিতে সদস্য হিসাবে ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ নির্বাচিত হয়েছেন।

    উদ্বোধনী সভায় সদ্য সাবেক সভাপতি অমর্ত্য রায়ের সভাপতিত্বে স্বৈরাচার আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।

    উদ্বোধনী সভা শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে আগামী এক বছর দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং ২টি সদস্যপদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে বলে জানা যায়।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সম্মেলনের দ্বিতীয় দিনে, ক্যাম্পাসের সেলিম আল দীন মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন ও ফ্যাসিবাদবিরোধী কনসার্টে নতুন কমিটি আত্মপ্রকাশ করে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version