Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বালু উত্তোলনের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই : বিএনপি নেতা মাজু
    বাংলাদেশ

    বালু উত্তোলনের ঘটনায় আমার কোন সম্পৃক্ততা নেই : বিএনপি নেতা মাজু

    DDP DigitalBy DDP DigitalJuly 22, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাহতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু।

    তিনি অভিযোগ করেছেন, প্রতিপক্ষের চক্রান্তে পরিকল্পিতভাবে তাকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

    আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    সংবাদ সম্মেলনে মাজু বলেন, “আমি ড্রেজার মেশিন বা বালু উত্তোলনের সাথে কোনোভাবেই জড়িত নই। কে বালু তুলছে, কোথায় যাচ্ছে—এসব কিছুই আমার জানা নেই। রাজনৈতিক প্রতিপক্ষ কৌশলে ড্রেজার চালকের মাধ্যমে আমার নাম বলিয়ে দিচ্ছে, যাতে আমাকে বিতর্কিত করা যায়।”

    তিনি আরও বলেন, আমি ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছি। আর সে কারণেই একটি মহল হিংসা ও ষড়যন্ত্র করে আমার বদনাম করতে মরিয়া হয়ে উঠেছে। ওইদিন ড্রেজার জব্দে প্রশাসনের অভিযানের সংবাদ প্রকাশের সময় সাংবাদিকরা আমাকে কল করেছিলেন সাইলেন্ট থাকায় রিসিভ করতে পারিনি। সেকারণে আমার অবস্থান পরিষ্কার করা যায়নি। তাই আজ সংবাদ সম্মেলনে বিষয়টি জানাতে চাইছি।

    প্রসঙ্গত, গত রোববার সাহতা এলাকায় কংস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এলাকাবাসী একটি ড্রেজার ও বাল্কহেড আটক করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে ড্রেজার মালিক রইছ উদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় স্থানীয় কয়েকজন গণমাধ্যমে বিএনপি নেতা মাজুর জড়িত থাকার কথা বলেন, যা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

    তবে আজকের সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মাজু নিজের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করে বিষয়টি ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version