Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » প্রেমে সারা না দেওয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণ, পাঁচঘন্টা  পর উদ্ধার 
    বাংলাদেশ

    প্রেমে সারা না দেওয়ায় নবম শ্রেণির শিক্ষার্থী অপহরণ, পাঁচঘন্টা  পর উদ্ধার 

    DDP DigitalBy DDP DigitalJuly 23, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় প্রেমে প্রত্যাখ্যান হয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (২০ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকায় এই ঘটনা ঘটে।অপহরণের শিকার মাহিয়া সুলতানা(১৩) সিংধা ইউনিয়নের কাঁকুড়া এলাকার রাজীব মিয়ার মেয়ে এবং ননী গোপাল মঞ্জুশ্রী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।অপহরণের পাঁচঘন্টা পর ২১ জুলাই ভোর সাড়ে চারটার দিকে ভুক্তভোগী কৌশলে তার দাদার মোবাইলে ফোন করলে পরিবারের লোকজন ভুক্তভোগীকে গেরিয়া গ্রামের একটি কালভার্টের উপর থেকে উদ্ধার করে।

    এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রাজীব মিয়া বাদী হয়ে বারহাট্টা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে চিরাম ইউনিয়নের জয়পতাক এলাকার নয়ন মিয়ার ছেলে মোঃ রিদয় খাঁন (২২) সহ আরো অজ্ঞাত দুইজনের নাম উল্লেখ করেন।

    থানায় অভিযোগ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায় ভুক্তভোগীর বাবা রাজীব মিয়া একজন সিএনজি চালক।ভুক্তভোগীর বাবার মোবাইল ফোনে প্রায় সময়ই আসামি রিদয় খাঁন ইমোতে কুরুচিপূর্ণ ম্যাসেজ করত এবং ফোনে কথা বলতে চাইত।বিষয়টি জানতে পেরে আসামিকে ফোন করতে নিষেধ করলে আসামি হুমকি ও ভয়ভীতি দেখায়।ঘটনার দিন রাত সাড়ে এগারটার দিকে ভুক্তভোগী  প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আসামি রিদয় মিয়া ভুক্তভোগীর গলায় ও মুখে গামছা পেঁছিয়ে আরো অজ্ঞাত দুই তিনজনের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়।অনেক খোঁজাখুঁজির পরও ভুক্তভোগীকে পাওয়া যায়নি।কিন্তুু পরবর্তীতে ভুক্তভোগী তার কাছে থাকা মোবাইল ফোন থেকে কৌশলে তার দাদাকে ফোন করলে ভোর সাড়ে চারটার দিকে পরিবারের লোকজন  গেরিয়া গ্রামের একটা কালভার্টের উপর থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে।

    অপহরণের শিকার শিক্ষার্থীর ফুফু জানান আমার ভাতিজিকে ওরা অপহরণ কইরা নিয়া গেছিল।অপহরণের পর উদ্বারের পর পরই কেন হাসপাতালে নিয়ে আসলেন না এমন প্রশ্নে তিনি জানান আমরা উদ্বার করেই আমাদের ইউপি সদস্যকে অবগত করি।তখন আমার ভাতিজির শরীরের অবস্থা স্থিতিশিল ছিল।কিন্তুু ২২ জুলাই সন্ধ্যার পর অবস্থা খারাপ হলে আমরা দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।আমার ভাতিজির উপর হওয়া এই অন্যায়ের চূড়ান্ত বিচার চাই।

    বারহাট্টা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান  জানান,ভুক্তভোগীর বাবা আমাদের কাছে একটি অপহরণের অভিযোগ দিয়েছে।আমরা সেটি তদন্ত করতেছি।অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।আর ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version