Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফাহিম ফয়সালের নতুন সূফি গান
    আনন্দলোক

    ফাহিম ফয়সালের নতুন সূফি গান

    Toufiq ApuBy Toufiq Apuজুলাই ৩০, ২০২৫No Comments2 Mins Read

    আনন্দলোক প্রতিবেদকঃ বাংলাদেশের চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সূফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ (O Allah, You Are The Peace)। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজে। গানে দেখা যাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন নানান স্থান।

    মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, “দীর্ঘদিন যাবত আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শুটিং করবো। এরজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নেই গানটির চিত্রায়ণ করবো শ্রীমঙ্গলে। কারণ বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি। আমরা শিল্পীরা নানান সীমাবদ্ধতা থাকা সত্তে¡ও সবসময়ই চেষ্টা করি দর্শক-শ্রোতাদেরকে নতুন ও মনোমুগ্ধকর গান উপহার দিতে। তাই এই গানের ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দারুণ দারুণ সব লোকেশনের ল্যান্ডস্কেপ ভিউ রাখতে। আশা করি এই গানের কথা, সুর, সঙ্গীত, গায়কী এবং চিত্রায়ন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।”

    ফাহিম ফয়সাল আরও জানান, তার স্টুডিওতে নিয়মিত নতুন নতুন গান নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করবেন নিজের ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে। ফাহিম ফয়সাল সংস্কৃতি ও মিডিয়ার বিভিন্ন শাখায় দক্ষতা ও সুনামের সাথে কাজ করছেন গত দেড় যুগেরও বেশি সময় ধরে। শুধুমাত্র গান গাওয়াই নয়, একজন সুরকার ও সংগীতপরিচালক হিসেবেও নিয়মিত কাজ করছেন। ফাহিম ফয়সাল কপিরাইট, মিডিয়া ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির একজন গবেষক-বিশ্লেষক-পরামর্শক। কপিরাইট ও ইন্টেলেকচুয়াল প্রোপার্টি সচেতনতায় দেশের ইতিহাসে সর্বপ্রথম ডকুমেন্টারি নির্মাণ করে আস্থা ও সুনাম অর্জন করেছেন তিনি। অধ্যাপনায় নিয়োজিত ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া বিভাগে। আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি ‘ভার্সডসফট লিমিটেড’ এবং বিজ্ঞাপনী সংস্থা ‘ইনসাইট কমিউনিকেশন’-এর প্রতিষ্ঠাতা ফাহিম ফয়সাল। এছাড়াও ‘একিপ ফাউন্ডেশন‘ নামে একটি সামাজিক সংগঠনের চেয়ারম্যান তিনি। সংগঠনটি সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জন্য কাজ করে থাকে।

    দর্শক-শ্রোতারা ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’ (O Allah, You Are The Peace) গানটির মিউজিক ভিডিও দেখতে পাবেন ফাহিম ফয়সালের ইউটিউব চ্যানেল ‘ফাহিম ফয়সাল অফিসিয়াল’ এ (www.youtube.com/@FahimFaisalOfficial)। এছাড়াও শ্রোতারা বাংলা, ইংরেজি ও আরবি এই ৩ ভাষার গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’র অডিও শুনতে ও ডাউনলোড করতে পারবেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ সকল প্ল্যাটফর্ম হতেও।

    ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস (O Allah, You Are The Peace)’ মিউজিক ভিডিও লিংক: https://youtu.be/xutXesbM4D4

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (ভোর ৫:৩৪)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version