Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল
    বাংলাদেশ

    বারহাট্টায় শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে ছাত্রদের মিছিল

    DDP DigitalBy DDP DigitalAugust 11, 2025No Comments2 Mins Read

    বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে অপর একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্তৃক লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। হাজিরা খাতায় দস্তখত সংক্রান্ত বিষয় নিয়ে এই ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে। প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) দুপুরের দিকে মিছিল করেছে বিদ্যালয়ের ক্ষুদে-শিক্ষার্থীরা।

    অভিযোগে জানা যায়, গত (বৃহস্পতিবার) ৭ আগস্ট সেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আবু মোসহাব মোহাম্মদ হায়দার খান বিদ্যালয়ের কক্ষে পাঠদানচলাকালে লাঞ্চিত হন। ভোক্তভোগী শিক্ষক বলেন, তার বিদ্যালয়ের অপর শিক্ষক রিক্তা আক্তার গত ৩দিন ধরে অনুপস্থিত রয়েছেন। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে নেত্রকোণা সদর উপজেলার কুমারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদ করিম তার স্ত্রী রিক্তা আক্তারের চিকিৎসাজনিত একটি ছুটির দরখাস্ত নিয়ে আমার বিদ্যালয়ে আসেন। এই দরখাস্তটি মঞ্জুরের জন্য আমি সুপারিশ করি। এ সময় তিনি স্ত্রীর ওই ৩ দিনের অনুপস্থিতির তারিখগুলোতে হাজিরা নেওয়ার জন্য আমাকে বলেন। এতে অস্বীকার করলে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সামনেই আমাকে গালাগালি ও শারিরিকভাবে লাঞ্চিত করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের দায়িত্বে আজকে মিছিল করেছে।

    এ ব্যাপারে শিক্ষক রিক্তা আক্তার বলেন, প্রধান শিক্ষক ও আমি একই গ্রামের। তিনি নানা কারণে দীর্ঘদিন আগে থেকেই আমার সাথে বৈরী আচরন করে আসছিলেন, ছুটি চাইলে দিতেন না। আমি অসুস্থ, এ জন্য বিদ্যালয়ে যেতে পারছি না। গত ৭ আগস্ট আমার ছেলেকে ছুটির দরখাস্ত দিয়ে পাঠিয়েছিলাম। আমার স্বামী কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্চিতের অভিযোগ মিথ্যা।

    অভিযুক্ত শিক্ষক মাসুদ করিম বলেন, আমি স্ত্রীর দরখাস্ত নিয়ে সেমিয়া প্রাথমিক বিদ্যালয়ে যাই নাই। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ব্যাপারে আমার কোন কিছু জানা নেই।

    এলাকার ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনিছুর রহমান বলেন, আমরা মিছিল করতে দেখেছি। তবে, আমাদের কাছে কেউ অভিযোগ দেয় নাই।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version