Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ১৫ আগস্টের সূত্র ধরে অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
    Lead

    ১৫ আগস্টের সূত্র ধরে অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

    DDP DigitalBy DDP DigitalAugust 14, 2025No Comments2 Mins Read

    সরকারিভাবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা যদি ১৫ আগস্টের সূত্রধরে অপরাধ করার চেষ্টা করলেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাই তাদের সড়কের নামতে দেওয়া হবে না।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বাংলানিউজকে এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তাই কোনো অবস্থাতেই তাদের সড়কে নেমে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার জন্য সজাগ আছে। পাশাপাশি সব গোয়েন্দা বিভাগ কাজ করছে ।

    এদিকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ।

    তারা হলেন, ঢাকা বংশাল থানা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. ওবায়দুল হক (৬০), টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতিকুর রহমান বুলবুল মিয়া (৫৬), বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আমিরুল ইসলাম ওরফে খোকা পাটোয়ারী (৫৭), ঢাকা যাত্রাবাড়ী থানার ৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির (৪৭), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহাবুবুল হক হেলাল (৫৬), ঢাকা পল্লবী থানা ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি শফিকুর রহমান মুন্সি (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চকবাজার থানা ২৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাবু (৩৪), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বাবু (৫৫), যাত্রাবাড়ী থানার দনিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হালিম আহমেদ (৪৩), ঢাকা তেজগাঁও থানার ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাব্বির আহম্মেদ (২৩), আওয়ামী লীগের সক্রিয় সদস্য শামসুদ্দীন (৪৭), ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বংশাল থানা ৩৫ নং ওয়ার্ড গোয়াল নগর ইউনিটের সভাপতি নিতাই চাঁন ঘোষ ওরফে মন্টু ঘোষ (৬৬)।

    গোয়েন্দা পুলিশ (ডিবি) সুত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে পৃথক পৃথকভাবে গ্রেপ্তার করা হয়। তাদের সবার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version