Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খালেদা জিয়ার জন্মদিনে জাবিতে ছাত্রদলের দোয়া মাহফিলে দাওয়াত পায়নি আহবায়ক-সদস্য সচিব
    শিক্ষাঙ্গন

    খালেদা জিয়ার জন্মদিনে জাবিতে ছাত্রদলের দোয়া মাহফিলে দাওয়াত পায়নি আহবায়ক-সদস্য সচিব

    DDP DigitalBy DDP DigitalAugust 15, 2025No Comments2 Mins Read

    জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের একাংশের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে এই আয়োজনে উপস্থিত ছিলেন না শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ শীর্ষ পাঁচ নেতা। জানা যায় দাওয়াত পাননি তারা।

    শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তারা।

    উক্ত দোয়া মাহফিলে আহবায়ক বাবর এবং সদস্য সচিব অনিকের অনুপস্থিত থাকার বিষয়ে নিশ্চিত করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাছাড়া বাবর জানান তিনি জানেন না এই প্রোগ্রামের ব্যাপারে।

    শাখা ছাত্রদলের একাধিক নেতাকর্মী জানান, গত ৮ আগষ্ট শাখা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব মিলে একটি বিতর্কিত বর্ধিত আহবায়ক কমিটি ও হল কমিটি ঘোষণা করে। এতে ছিনতাইকারী, ছাত্রলীগ, চাঁদাবাজ ও বহিষ্কৃতদের পদায়ন করা হয়। তাই শাখা ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে এই বিতর্কিত কমিটির প্রতিবাদ করায় শীর্ষ পাঁচ নেতা গত কয়েকদিন ক্যাম্পাসে প্রবেশ করছেন না।

    এ বিষয়ে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আবিদুর রহমান বলেন, ” যারা আমাদের নেত্রীকে বছরের পর বছর সীমাহীন কষ্ট দিয়েছে, তাদের সহযোগী সংগঠনের কর্মীদের যখন জাবি ছাত্রদলে পদায়ন করা হয়, তখন দলের ত্যাগী নেতাকর্মীরা চুপ করে বসে থাকতে পারে না।”

    তিনি আরও বলেন, “দলের ভাবমূর্তি রক্ষার্থে আমরা ত্যাগীরা ঐক্যবদ্ধ। যারা বিতর্কিতদের স্থান দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের পরিনতি স্বৈরাচার হাসিনার মতোই হবে, তাদের পলায়নই করতে হবে।

    যুগ্ম আহ্বায়ক দেওয়ান আলাউদ্দিন হোসেন বলেন, লড়াই সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধারে যার ভূমিকা সারা পৃথিবী ব্যাপি সমাদৃত তিনি আমাদের অহংকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আজ তার জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাবি ছাত্রদল তার সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমরা যাদের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি আজ জাবি ছত্রদল তাদেরকে পুনর্বাসন করে ছাত্রদলের ইমেজ নষ্ট করেছে।আমরা মনে করে এটা পরিকল্পিত, জাকসুতে ছাত্রদল যাতে ভালো করতে না পারে সেই জন্যই ঠিক জাকসুর পূর্ব মুহুর্তে এমন কমিটি দিয়ে দলের মধ্যে বিভাজন তৈরি করেছে।

    দলের ভাবমূর্তি রক্ষার্থে হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

    অনুপস্থিতির বিষয়ে জানতে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

    শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, কেন্দ্র ঘোষিত আমাদের দুইদিনের কর্মসূচি অনুযায়ী  আজ বিকাল বাদ আসর সকল হলে দোয়া অনুষ্ঠিত হবে। আজকে বাদ জুমা কারা প্রোগ্রাম করলো জানি না; এটি কেন্দ্রীয় কর্মসূচী নয়।

    কিন্তু আজকের কর্মসূচীর ছবি কেন্দ্রীয় ছাত্রদলের পেইজ থেকে প্রচার করতে দেখা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version