Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গোল্ডস্যান্ডস গ্রুপ আস্থার প্রতীক উন্নয়নের অগ্রদূত
    বাংলাদেশ

    গোল্ডস্যান্ডস গ্রুপ আস্থার প্রতীক উন্নয়নের অগ্রদূত

    Toufiq ApuBy Toufiq ApuAugust 28, 2025Updated:August 28, 2025No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পর্যটন ও হোটেল শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করেছে গোল্ডস্যান্ডস গ্রুপ। দেশের সবচেয়ে বিশ্বস্ত, আস্থারযোগ্য এবং শীর্ষ হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান হিসেবে গোল্ডস্যান্ডস গ্রুপ আজ লাখো মানুষের ভালোবাসা ও বিশ্বাসের নাম।

    সম্প্রতি কক্সবাজারে একটি আন্তর্জাতিক মানের বিলাসবহুল হোটেল সফলভাবে হস্তান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে—তাদের প্রতিশ্রুতি কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবায়নের মধ্যেই তাদের গৌরব। একইসাথে গর্বের সাথে জানানো যাচ্ছে যে, Best Western Plus Bay Hills Hotel এখন পরিচালনার জন্য প্রস্তুত। এ হোটেল দেশের পর্যটন খাতে যুক্ত করবে এক নতুন অধ্যায়, যেখানে প্রতিটি অতিথি পাবেন বিশ্বমানের আতিথেয়তা।

    গোল্ডস্যান্ডস গ্রুপের বিশেষত্ব হলো—প্রতিটি ক্লায়েন্ট প্রথমে নিজের চোখে প্রকল্প ঘুরে দেখেন, সবকিছু যাচাই-বাছাই করেন এবং সন্তুষ্ট হওয়ার পরই বিনিয়োগ করেন। এই স্বচ্ছতা, আস্থা ও সঠিক ডেলিভারি-ই আজ গোল্ডস্যান্ডস গ্রুপকে বাংলাদেশের নাম্বার ওয়ান হোটেল ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

    বর্তমানে কক্সবাজার, কুয়াকাটা, পূর্বাচল ও মাওয়ায় একাধিক আন্তর্জাতিক মানের ফাইভ স্টার হোটেল ও ল্যান্ড ডেভেলপমেন্ট প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রতিটি প্রকল্প দৃশ্যমান অগ্রগতি নিয়ে বিনিয়োগকারীদের জন্য তৈরি করছে একটি নিরাপদ, লাভজনক ও সমৃদ্ধ ভবিষ্যৎ।

    এছাড়াও গোল্ডস্যান্ডস গ্রুপ পর্যটন খাতে হাজারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা দেশের বেকারত্ব সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখছে। নতুন প্রজেক্ট ও হোটেল পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগণ থেকে শুরু করে দক্ষ জনবল পর্যন্ত সবাই পাচ্ছেন কাজের সুযোগ। এতে একদিকে দেশের অর্থনীতি শক্তিশালী হচ্ছে, অন্যদিকে পর্যটন শিল্পে তৈরি হচ্ছে টেকসই উন্নয়নের পথ।

    শুধু তাই নয়, গোল্ডস্যান্ডস গ্রুপে বিনিয়োগের মাধ্যমে অসংখ্য মানুষ আজ সমাজে সম্পদশালী ও মর্যাদাশালী হয়ে উঠছেন। বিনিয়োগকারীরা কেবল লাভবান হচ্ছেন না, বরং পাচ্ছেন একটি সম্মানজনক সামাজিক অবস্থান, যা তাদের পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    গোল্ডস্যান্ডস গ্রুপের রয়েছে নিজেদের বিশাল সম্পদ ও চলমান প্রকল্প, যা বিনিয়োগকারীদের আস্থার ভীত আরও সুদৃঢ় করেছে। তাদের লক্ষ্য কেবল হোটেল বানানো নয়, বরং দেশের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে পরিচিত করা, বিনিয়োগকারীদের জন্য হালাল ও সুদমুক্ত আয় নিশ্চিত করা এবং প্রজন্মের পর প্রজন্মের আর্থিক নিরাপত্তা তৈরি করা। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র একটাাই শুধু হোটেল নির্মাণ না, গড়ে তোলা হয় আস্থা, নিরাপত্তা আর সমৃদ্ধ ভবিষ্যৎ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version