Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আর ব্যাটিংয়ে নামবে না বাংলাদেশ
    ক্রীড়াঙ্গন

    আর ব্যাটিংয়ে নামবে না বাংলাদেশ

    DDP DigitalBy DDP DigitalSeptember 3, 2025No Comments2 Mins Read

    সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু করে বাংলাদেশ। বিশেষ করে লিটন দাস রীতিমতো ঝড় তুলেন! সিলেটে হঠাৎ লিটনের ঝড় থামিয়ে হানা দেয় বৃষ্টি। ম্যাচের বয়স তখন চার ওভারের একটু বেশি। মিনিট ত্রিশেক পর আবারও খেলা শুরু হয়েছে। তবে ১৯তম ওভারে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। এবারও প্রায় আধা ঘণ্টার অপেক্ষা করেও খেলা শুরু করা যায়নি। ফলে এখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

    বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন লিটন দাস।

    আগের দুই ম্যাচেই টস জিতে শুরুতে ফিল্ডিং করেছিল বাংলাদেশ। কোনো ম্যাচেই দেড়শ রানও করতে পারেনি নেদারল্যান্ডস। তাতে ছোট লক্ষ্য সহজেই পেরিয়ে যায় বাংলাদেশ। ফলে ব্যাটারদের তেমন একটা পরীক্ষা দিয়ে হয়নি। তাই আজ আগে ব্যাটিং করায় নিজেদের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ পায় বাংলাদেশ।

    নিয়মিত দুই ওপেনার বিশ্রামে থাকায় আজ ইনিংস ওপেন করেন লিটন দাস ও সাইফ হাসান। সাইফ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ৮ বলে ১২ রানে ফিরেছেন তিনি। তবে আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেন লিটন। অধিনায়কের ব্যাটে দারুণ শুরু পায় বাংলাদেশ।

    বাংলাদেশের ভালো শুরু থামিয়েছে বৃষ্টি। ইনিংসের পঞ্চম ওভারের খেলার সময় হানা দেয় বৃষ্টি। বৃষ্টির পর উইকেট কিছুটা স্লো হয়। তাতে রান তুলতে বেশ বেগ পেতে হয় ব্যাটারদের। তারপরও এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন লিটন। বৃষ্টির পরপরই ব্যাক্তিগত ফিফটির দেখা পান তিনি। ২৭ বলে এই মাইলফলক ছুঁয়েছেন অধিনায়ক।

    লিটন এক প্রান্তে সাবলীল ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন তাওহিদ হৃদয়-শামিম হোসেনরা। ১৪ বলে ৯ রান করেছেন হৃদয়। আর শামিমের ব্যাট থেকে এসেছে ১৯ বলে ২১ রান।

    ফিফটির পর কিছুটা ক্লান্ত ছিলেন লিটন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৩ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেছেন নুরুল হাসান সোহান ও জাকের আলি। সোহান ১১ বলে ২২ রান করে অপরাজিত থেকেছেন, আর জাকেরের ব্যাট থেকে এসেছে ১৩ বলে অপরাজিত ২০ রান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version