Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ২২ দিন বন্ধ ইলিশ ধরা, চাঁদপুরে ব্যাপক প্রচারণা
    Lead

    ২২ দিন বন্ধ ইলিশ ধরা, চাঁদপুরে ব্যাপক প্রচারণা

    DDP DigitalBy DDP DigitalOctober 3, 2025No Comments1 Min Read

    চাঁদপুর প্রতিনিধি: আগামীকাল ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর টানা ২২ দিন মা ইলিশ রক্ষার্থে ইলিশ আহরণ, বিক্রয়, পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এ উপলক্ষ্যে চাঁদপুরে প্রশাসন ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষ্যে চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন হাইমচর উপজেলা এবং চাঁদপুর সদর উপজেলার নদী তীরবর্তী জেলে পল্লী, মাছের আড়ৎ সহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশগ্রহণ করেন।

    এসময় পথসভায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলেরা যাতে ইলিশ ধরা থেকে বিরত থাকে সে কথাই তিনি বলে বেড়িয়েছেন। মৎস সম্পদ রক্ষার্থে মা ইলিশ নিধনের যে অপকার তা তিনি বক্তব্যে তুলে ধরেন। তিনি বলেন, এই যে মা ইলিশ নিধন করছে এতে ক্ষতি কিন্তু জেলেদেরই হচ্ছে। নদীতে যখন মাছ থাকবে না তখন জেলেরা গরীব থেকে আরো গরীবতর হবে।

    এসময় পথসভায় জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলেগণ ইলিশ আহরণের এই নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থেকে এই মূল্যবান মৎস্যসম্পদ রক্ষা করার অঙ্গীকার জ্ঞাপন করেন।

     পথসভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট অংশীজন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version