Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » উত্তরা পয়ঃশোধনাগার নির্মাণে ভূমি অধিগ্রহণ করবে ঢাকা ওয়াসা
    বাংলাদেশ

    উত্তরা পয়ঃশোধনাগার নির্মাণে ভূমি অধিগ্রহণ করবে ঢাকা ওয়াসা

    DDP DigitalBy DDP DigitalOctober 3, 2025No Comments2 Mins Read

    ওয়াসার আওতাধীন উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ করবে ঢাকা ওয়াসা। সেই লক্ষ্যে পৃথক দুইটি কমিটি গঠন করেছে সংস্থাটি।

    শুক্রবার (৩ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির সচিব মশিউর রহমান খান একটি অফিস আদেশ জারি করে অনুমোদন দিয়েছেন।

    উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের জন্য গঠিত কমিটি কি কাজ করবে সে সম্পর্কে জানা গেছে, ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক অনুমোদনের পর সার্ভে রিপোর্টে উল্লিখিত এবং ক্লডেমনেশন কমিটি কর্তৃক সুপারিশকৃত ‘সর্বনিম্ন মূল্য-অনুযায়ী নিলামে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র প্রকল্প পরিচালকের দপ্তরে প্রেরণ করবেন।

    সর্বোচ্চ মূল্যায়িত দরপত্রদাতার উদ্বৃত্ত দর অনুমোদিত নিম্নতম মূল্যের নীচে পাওয়া গেলে পুনরায় দরপত্র আহ্বানের ব্যবস্থা করতে হবে।

    সর্বোচ্চ মূল্যায়িত দরপত্র দাতার দরপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার পর সর্বপ্রথমে অনুমোদিত মূল্যের উপর বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত আয়কর ও ভ্যাট ট্রেজারি চালানের মাধ্যমে জমা করত, ট্রেজারি চালানসহ মালামালের মূল্য উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের প্রকল্প পরিচালকের অনুকূলে ব্যাংক/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে।

    ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, পৃথক দুইটি কমিটির মধ্যে কনডেমনেশন উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে উত্তরা এলাকায় পয়ঃশোধনাগার নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে ঢাকা ওয়াসার সিভিল নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।

    এছাড়া কনডেমনেশন কমিটি এবং দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা ওয়াসা মডস জোন ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে এবং সদস্য সচিব করা হয়েছে সংগ্রহ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।

    পাশাপাশি কমিটির বাকি সদস্যরা হলেন— পানি ও হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী, পয়ঃ বিভাগের, নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক ও তড়িৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী, ঢাকা ওয়াসার প্রশাসন বিভাগের উপসচিব এবং হিসাব রক্ষণ কর্মকর্তা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version