Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লিড নিয়েও ধরে রাখতে পারল না বাংলাদেশ
    ক্রীড়াঙ্গন

    লিড নিয়েও ধরে রাখতে পারল না বাংলাদেশ

    DDP DigitalBy DDP DigitalOctober 9, 2025No Comments2 Mins Read

    ম্যাচের শুরুর দিকে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধের ৪৫ মিনিট পর্যন্ত বেশ ভালোভাবেই সেই লিড ধরে রেখেছিল স্বাগতিকরা।

    কিন্তু যোগ করার সময়ে গোলটি শোধ করে দিয়েছে হংকং  চায়না। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে গেছে দুই দল।

    এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে হংকং চায়নার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকে হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই লিড ধরে রেখেই প্রথমার্ধ শেষ করার পথে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে এভারটন কামারগোর গোলে সমতা ফেরায় হংকং।

    ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ১৩ মিনিটে হামজার গোলে লিড নিয়ে চালকের আসনে বসে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বক্সের বাঁ প্রান্তে ফ্রি-কিক পায় বাংলাদেশ। সেখান থেকে হামজার বাকানো ফ্রি-কিক হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন হংকং চায়নার এক ফরোয়ার্ড। তবে তার চেষ্টা ব্যর্থ করে জাল খুঁজে নেয় বল।

    এরপর বেশ কিছু আক্রমণ করলেও তা গোলে রূপান্তর করতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ২৫ মিনিটের পর থেকে কিছুটা রক্ষণাত্মক খেলতে থাকে কাবরেরার শিষ্যরা।

    ৩৫ মিনিটে একক প্রচেষ্টায় ডান প্রান্ত থেকে আক্রমণে যান রাকিব। যদিও তার সে চেষ্টা আলোর মুখ দেখেনি। বক্সের ভেতর নেওয়া তার শট ক্লিয়ার করেন হংকং চায়নার এক ডিফেন্ডার। পরের মিনিটে মিডফিল্ড থেকে ড্রিবলিং করে বল টেনে নেন সাদ উদ্দিন। তার সে চেষ্টা বৃথা যায়।

    ৩৮তম মিনিটে এগিয়ে যেত পারত হংকং চায়না। এভারটর কামারগোর দারুণ এক শট নেন গোলমুখে। তার সে নিশানা ধূলিস্যাৎ করে স্বাগতিকদের বিপদমুক্ত করেন মিতুল। ১৩ নম্বর জার্সিধারী তরুণ গোলরক্ষক এমন বেশ কিছু শট রুখে দলকে রক্ষা করেন।

    ৪১ মিনিটে ঠিকই বিপদে পড়তে পারত বাংলাদেশ। সতীর্থের পাস ধরে নিকোলাস বেনাভিদেস জালে বল জড়ান। তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের বহু আগেই বক্সে ঢুকে পড়েন হংকং ফুটবলার। মুহূর্তেই অফসাইডের বাঁশি বাজান রেফারি।

    অতিথিদের কাঙ্ক্ষিত মুহূর্ত আসে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। নিজেদের অর্ধে জটলার মধ্যে বল ক্লিয়ার করার জন্য হেড দেন মিডফিল্ডার রাকিব হোসেন। উপকারের পরিবর্তে বিপদ বাড়ান তিনি। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়েই বল জালে জড়িয়েছেন। আর তাতে সমতা ফেরে ম্যাচে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version