Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ৩০
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায়
    শিক্ষাঙ্গন

    ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায়

    DDP DigitalBy DDP Digitalজানুয়ারি ২২, ২০২৬No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও প্রবীণ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

    বিভাগীয় সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকসহ বিপুল সংখ্যক নবীন ও প্রবীণ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে তিলাওয়াত ও পাঠের মাধ্যমে সূচনা করা হয়। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

    বিশেষ অতিথির বক্তব্যে ডিন বেগম রোকসানা মিলি বলেন, মহান আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করেই দুনিয়ায় পাঠিয়েছেন। তোমরা ভালো সিজিপিএ নিয়ে পাশ করে বেরিয়ে যাচ্ছো, তোমাদের নিয়ে আমরা গর্বিত। তোমরাও ভালো চাকরিও করবে। যখন চাকরিতে যাবে, নিশ্চিত করতে হবে যে তোমরা তোমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছো। শিক্ষার্থীদের নিরলসভাবে পরিশ্রম করতে হবে, সময়টা যথাযথ ভাবে ব্যবহার করতে হবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে যা তোমাদের অনেক দূর নিয়ে যাবে। কখনো মানুষের অধিকার নষ্ট করবে না, জীবনে বিনয়ী হবে।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে শিক্ষার্থীদের ডিগ্রি অর্জন তাদের অধ্যবসায়ের স্বাক্ষর। যথাযথ প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে এই পরিশ্রমের সঠিক ফল পাওয়া সম্ভব। তিনি সরকারি চাকরি বিশেষত বিসিএসের পাশাপাশি কর্পোরেট ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কর্মক্ষেত্রে কার্যকর ইংরেজি দক্ষতা ও যোগাযোগ সক্ষমতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাবিতে ধর্ষণচেষ্টা: দোষীকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ছয় দফা দাবি

    মে ১৪, ২০২৬

    জাবির শেরে-বাংলা হলে মহান স্বাধীনতা দিবসের প্রীতিভোজ অনুষ্ঠিত

    মে ১৪, ২০২৬

    জাবিতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উদ্যোগে বক্তৃতামালা অনুষ্ঠিত

    মে ১০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ১১:৫৩)
    • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নো সেল নে পেমেন্ট নিয়ে ব্র্যান্ডিয়াম
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version