Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে ধর্ষণচেষ্টা: দোষীকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ছয় দফা দাবি
    শিক্ষাঙ্গন

    জাবিতে ধর্ষণচেষ্টা: দোষীকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ছয় দফা দাবি

    Toufiq ApuBy Toufiq ApuMay 14, 2026No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের (৫১তম ব্যাচ)এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযুক্তকে গ্রেপ্তারে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছেন। একইসঙ্গে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারসহ ছয় দফা দাবি তুলে ধরেছেন তারা।

    বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে এসব দাবি উপস্থাপন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার ও দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা; নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে দায় স্বীকার করে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগ; হেনস্তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন ও জরুরি হটলাইন চালু; ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার; নারী নিরাপত্তাকর্মী নিয়োগ; এবং শিক্ষার্থীদের জন্য সাইবার সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

    নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ডাটাবেস ও পরিচয়পত্র ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি গেটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, কাঠামোগত ত্রুটি সাত দিনের মধ্যে সংস্কার এবং বিকল্প অনুপ্রবেশ পথ বন্ধের দাবি জানান তারা।

    এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলসংলগ্ন এলাকায় এক শিক্ষার্থীকে বহিরাগত এক ব্যক্তি জোরপূর্বক টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

    ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের মধ্যে পৃথক কর্মসূচি দেখা যায়। এককদিকে জাকসু নেতারা প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলন, ছাত্রশিবিরের মানববন্ধন। অন্যদিকে ছাত্রদল ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করে।

    তবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে ‘সম্মিলিত নারী শিক্ষার্থী’ ব্যানারে বিভিন্ন পক্ষের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় আন্দোলনের একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। অন্য অংশটি অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে অবস্থান নেয়। এতে আন্দোলনে শিক্ষার্থীরা দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। আন্দোলন স্মিত হয়ে যায়।

    পরে রাত ২টার দিকে একদল নারী শিক্ষার্থী উপাচার্যের সম্মেলনকক্ষে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে তাঁরা ছয় দফা দাবি তুলে ধরেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বিগত ২২ বছরের মধ্যে এইচএসসি তে সর্বনিম্ন পাশের হার

    October 31, 2026

    ইবির শাহ আজিজ হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

    October 7, 2026

    জাবিতে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

    September 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version