Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি শুরু ১৯ সেপ্টেম্বর
    ক্রীড়াঙ্গন

    নিউজিল্যান্ড সিরিজের টিকিট বিক্রি শুরু ১৯ সেপ্টেম্বর

    বাংলাদেশ- নিউজিল্যান্ড সিরিজ
    the Zubair ChowdhuryBy the Zubair Chowdhuryসেপ্টেম্বর ১৮, ২০২৩No Comments2 Mins Read

    ঢাকা : নিউজিল্যান্ড সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু হছে আগামীকাল। ১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে। টিকিট পাওয়া যাবে অনলাইনেও। প্রাপ্যতাসাপেক্ষে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতেও টিকিট ক্রয় করা যাবে।

    ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ২৩ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুটি ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

    সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ১৫০০ টাকা খরচ করতে হবে খেলাগুলো মাঠে বসে দেখতে হলে। বরাবরের মতো ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডে যা ৩০০ টাকা। ক্লাব হাউজ ৫০০ ও ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। সর্বোচ্চ ১৫০০ টাকা থাকছে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য।

    বাংলাদেশ সিরিজ উপলক্ষে অবশ্য দ্বিতীয় সারির দল দিয়েছে নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। এর আগে এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেননি ফার্গুসন। এবারই প্রথমবারের মতো নিউজিল্যান্ডের অধিনায়কত্বের আর্মব্র্যান্ড পরলেন তিনি। দলটিতে নতুন মুখ হিসেবে আছেন ডিন ফক্সক্রফট।

    এদিকে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজে বিশ্রাম পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।

    সাকিবের সঙ্গে বিশ্রামে থাকবেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ এবং তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। দলে ৩ অনাভিষিক্ত ক্রিকেটার হলেন- জাকির হাসান, সৈয়দ খালেদ আহমেদ এবং রিশাদ হোসেন।

    এদিকে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার এবং নুরুল হাসান সোহান। এশিয়া কাপের স্কোয়াড থেকে নিউজিল্যান্ডের দলে বাদ পড়েছেন নাইম শেখ, আফিফ হোসেন এবং শামীম হোসেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের

    মে ১২, ২০২৬

    বিপিএলে দুর্নীতিতে ক্রিকেটার, কর্মকর্তা সহ ৫জন নিষিদ্ধ

    মে ৭, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version