Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন জার্গেনসেন
    ক্রীড়াঙ্গন

    বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন জার্গেনসেন

    বাংলাদেশ-নিউজিল্যান্ড
    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhurySeptember 18, 2023No Comments2 Mins Read
    CHESTER-LE-STREET, ENGLAND - AUGUST 30: New Zealand coach Shane Jurgensen during the 1st Vitality T20 International between England and New Zealand at Emirates Riverside on August 30, 2023 in Chester-le-Street, England. (Photo by Gareth Copley/Getty Images)

    ঢাকা : বাংলাদেশ সফরে আসেননি নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। তার অবর্তমানে লুক রঙ্কিকে নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনও। বাংলাদেশের বিপক্ষে কিউইদের নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন।

    দলটির পেস বোলিং কোচ হয়ে বাংলাদেশে এসেছে শেন জার্গেনসেন। এই অজি কোচ এক সময় বাংলাদেশের কোচ ছিলেন। ২০১৩-১৪ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশে নতুন পরিচয়ে পা রেখেই পুরোনো সব চেনা মুখ খুঁজে পেয়েছেন এই কিউই কোচ।

    আবারও বাংলাদেশে এসে দারুণ খুশি তিনি। সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেমের প্রশংসা করেছেন তিনি। জার্গেনসেন মনে করেন বাংলাদেশের মানুষ হৃদয় থেকে ক্রিকেটকে ভালোবাসে। এ কারণেই আজকের অবস্থানে রয়েছে বাংলাদেশ।

    এই কিউই কোচ বলেছেন, ‘হ্যা আমি এখানে এসেছি কয়েক বছর পর। কিন্তু বাংলাদেশে বেশ কিছু পরিচিত মুখ দেখে ভালো লাগছে। আমি যখন বাংলাদেশ দলের সঙ্গে ছিলাম অনেকে তখন আমাদের দলকে সাহায্য করত এবং অনেক সমর্থক ছিল। তাই ফিরে ভালো লাগছে। অনেক পরিচিত সাংবাদিকদের দেখেছি বিমানবন্দরেও। তারা ক্রিকেটকে খুব ঘনিস্থভাবে ভালোবাসে।’

    জার্গেনসেন কোচ থাকাকালীন বাংলাদেশ বেশ কিছু ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়ে হেরেছিল। এ কারণে অনেক হতাশও হতে হয়েছিল। সবকিছুই বেশ ভালোভাবে মনে আছে এই কোচের। তবে এখন নিউজিল্যান্ডের হয়ে তার প্রধান লক্ষ্য হবে বাংলাদেশের গরমের সঙ্গে মানিয়ে নেয়া।

    এ প্রসঙ্গে জার্গেনসেন বলেন, ‘আমার কিছু অল্প ব্যবধানে হারের কথা মনে আছে। অনেক টুর্নামেন্টে হতাশাজনক সময় গিয়েছে। কিন্তু এখানে বেশ কিছু ভালো জয়ও ছিল। তারা ক্রিকেটকে ভালোবাসে। তিন ম্যাচের সিরিজে তারা অবশ্যই কঠিন প্রতিপক্ষ হবে। হ্যা আমাদের প্রথম কাজ হবে গরমের সঙ্গে মানিয়ে নেয়া।’

    সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করে এসছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডে গরম শুরু হয়ে গেলেও তা বাংলাদেশের মতো এতোটা তীব্র নয়। তাই এই কন্ডিশনকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের স্পিন বান্ধব কন্ডিশনে ব্যাটারদের চ্যালেঞ্জ দেখছেন তিনি।

    অবশ্য নিজ দলের ব্যাটারদের ওপর প্রত্যাশা নিয়ে জার্গেনসেন বলেন, ‘গরম এবং আদ্রতা ইংল্যান্ডের থেকে কিছুটা ভিন্ন হবে। এখানকার উইকেটে সাধারণত একটু বেশি স্পিন থাকে এবং এটা আমাদের ব্যাটিং লাইনআপের সামনে সুযোগ বোর্ডে কিছু রান তুলে বোলারদের সাহায্য করা।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    August 16, 2026

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টাঙ্গাইল সদর, রানার্সআপ গোপালপুর

    August 1, 2026

    আজ থেকে হাইভোলটেজ সেমির লড়াই

    July 14, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version