Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অষ্টম ব্যালন ডি’অর পুরস্কারও মেসির ঘরে
    Lead

    অষ্টম ব্যালন ডি’অর পুরস্কারও মেসির ঘরে

    the Zubair ChowdhuryBy the Zubair ChowdhuryOctober 31, 2023Updated:October 31, 2023No Comments2 Mins Read

    ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ডকে পেছনে ফেলে ২০২২-২৩ মৌসুমের সেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টিনা কিংবদন্তি। সোমবার (৩০ অক্টোবর) রাতে ফ্রান্সের প্যারিসে আলো ঝলমলে আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। আর সেই সৌভাগ্যবান নামটা হলো আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। রেকর্ড অষ্টমবারের মতো ব্যালন ডি’অরের পুরস্কার জিতলেন তিনি।

    এবারের ব্যালন ডি’অরের জন্য ২০২২ সালের ১ আগস্ট থেকে ২০২৩ সালের ৩১ জুলাই সময়কে বিবেচনায় নেওয়া হয়েছে। এ সময়ে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ জিতেছেন মেসি। ইন্টার মায়ামির হয়েও ছিলেন দারুণ ছন্দে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বলও পেয়েছেন।

    এদিকে, পাঁচটি ব্যালন ডি’অর জিতে দ্বিতীয় অবস্থানে আছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অষ্টমবার এই পুরস্কার জিতে তাকে অনেকটা ছাড়িয়ে গেলেন মেসি। আর্জেন্টাইন তারকার সঙ্গে লড়াইয়ে ছিলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে সিটিকে ট্রেবল জেতানোর পথে ৫৩ ম্যাচে তিনি করেছিলেন রেকর্ড ৫২ গোল।

    কিন্তু ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোয় মেসির হাতেই উঠেছে ব্যালন ডি’অর পুরস্কার। সেরা দশের বাকিরা হচ্ছেন- কিলিয়ান এমবাপ্পে, কেভিন ডি ব্রুইন, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, হুলিয়ান আলভারেস, ভিক্টোর ওসিমহেন, বের্নারদো সিলভা ও লুকা মডরিচ।

    অপরদিকে, কোপা ট্রফি জিতেছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম। সেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াসিন ট্রফি জিতেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেস। সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

    গত মৌসুমে ৫২ গোল করা আর্লিং হালান্ড জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কার গার্ড মুলার ট্রফি। সেরা ক্লাব ম্যানচেস্টার সিটি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version