Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবিতে ফিলিস্তিনী জনগণের পক্ষে কবিতা সমাবেশ কাল
    Ticker

    জাবিতে ফিলিস্তিনী জনগণের পক্ষে কবিতা সমাবেশ কাল

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressনভেম্বর ২৩, ২০২৩No Comments1 Min Read

    রাজিব রায়হান, জাবি প্রতিনিধি:

    “কবিতা হোক মজলুমের পক্ষে ; কবিতায় বিপ্লব,কবিতায় মুক্তি”- এই স্লোগানে ফিলিস্তিনে ইসরাইলের নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাহিত্য সংগঠন ‘চিরকুট’ কর্তৃক কবিতা সমাবেশ আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    প্রোগ্রামের আহ্বায়ক আহসান লাবিব বলেন, “জায়নবাদী ইসরাইলী আগ্রাসনের বিরদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতে আমরা এরকম কবিতা সমাবেশের উদ্যোগ নিয়েছি।”

    এ বিষয়ে চিরকুটের সভাপতি মেহেদী মামুন বলেন, “ফিলিস্তিনে গণহত্যার বিষয়টি বিশেষ কোনো ধর্মের বা বর্ণের বিষয় নয় বরং একটি দখলদার রাষ্ট্রের সাথে কতিপয় দখলদার রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টায় নিরীহ ও নিরস্ত্র নাগরিক, নারী ও শিশুদের বিরুদ্ধে দীর্ঘদিনের যুদ্ধ। আমরা যেমন কোনো অন্যায় আগ্রাসনকে সমর্থন করি না তেমনি সমর্থন করি না কোনো ধরণের হত্যা-গণহত্যাও।
    আগামীকালের কর্মসূচি ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে কবি ও সাহিত্যমোদী জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এ প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানাই।”

    আয়োজিত এ কবিতা সমাবেশে যোগ দিয়ে বাংলা ভাষাভাষী কবি-সাহিত্যিকবৃন্দ কবিতায় কবিতায় প্রতিবাদ করবেন ফিলিস্তিনে ঘটা শিশুহত্যা ও গণহত্যার ।

    কবিতা চিরকুট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর

    মে ২১, ২০২৬

    পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী

    মে ২০, ২০২৬

    পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ

    মে ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:৫২)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version