Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ছাত্রীকে হেনস্তার অভিযোগে জাবিতে বহিরাগতকে ‘বিবস্ত্র’ করে মারধর
    Ticker

    ছাত্রীকে হেনস্তার অভিযোগে জাবিতে বহিরাগতকে ‘বিবস্ত্র’ করে মারধর

    Daily Dhaka PressBy Daily Dhaka PressNovember 27, 2023Updated:November 27, 2023No Comments2 Mins Read

    জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে বাসে হেনস্তার অভিযোগে এক বহিরাগতকে বিবস্ত্র করে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হেনস্তার শিকার ছাত্রী সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী।

    সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অভিযুক্তকে বিবস্ত্র করে মারধরের এই ঘটনা ঘটে।

    বহিরাগত ওই ব্যক্তির নাম রমজান। সে একই বাসে টাঙ্গাইলে যাচ্ছিল। সে বিবাহিত এবং বাড়িতে তার দুটি মেয়ে রয়েছে বলেও জানা যায়।

    এর আগে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ঠিকানা পরিবহনের একটি চলন্ত বাসে অভিযুক্ত ব্যক্তি রমজান ভুক্তভোগী ওই ছাত্রীর পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন এবং গোপনে ছবি ধারণ করেন। এসময় বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী রাতুল ওই ব্যক্তিকে বাসের মধ্যে মারধর করে। পরে তাকে ক্যম্পাসে এনে বিবস্ত্র করে কান ধরে উঠবস ও মারধর করা হয়। মারধরের পরে তাকে ন্যাড়া করে দেওয়া হয়।

    মারধরের বিষয়ে রাতুল বলেন, “বাসের মধ্যে ঘটনাস্থলে অনেকেই উপস্থিত ছিলেন এবং মারধর করেছেন। আর ক্যাম্পাসে এসে তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে এবং কখনও যেন এমন কাজ করার সাহস না পায় সেই শাস্তি স্বরূপ ন্যাড়া করে দেওয়া হয়েছে। তবে ওই ব্যক্তির পরিবারের কথা চিন্তা করে আমরা তাকে পুলিশ- প্রশাসনের হাতে তুলে দেইনি।”

    নাম না প্রকাশ করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত অন্য এক যাত্রি বলেন, ” বাসের মধ্যে অভিযুক্ত ওই ব্যক্তি ভুক্তভোগী ওই ছাত্রীর ছবি তুলে এবং পোশাক নিয়ে কটুক্তি করে। এজন্য ভুক্তভোগী ছাত্রী এবং রাতুল সেখানে মারধর করে।”

    ছাত্রীকে হেনস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version