Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আসছে বইমেলায় ভাবনার ‘কাজের মেয়ে’
    আনন্দলোক

    আসছে বইমেলায় ভাবনার ‘কাজের মেয়ে’

    DDP DigitalBy DDP DigitalJanuary 11, 2024No Comments1 Min Read

    আনন্দলোক প্রতিবেদক
    ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয় ছাড়াও নাচ, ছবি আঁকা নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এখানেই শেষ নয়, লেখালেখিও করেন এই অভিনেত্রী।

    এরমধ্যেই ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এগুলো হলো উপন্যাস ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ এবং কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। এরই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই ‘কাজের মেয়ে’ নিয়ে হাজির হতে যাচ্ছেন ভাবনা।

    বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। উপন্যাসটি প্রকাশ হবে কিংবদন্তি পাবলিকেশন থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল। ভাবনার কথায়, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেঁড়ে নেয় আছে সাধ্য! আমার উপন্যাস ‘কাজের মেয়ে’ আসছে এই বইমেলায়।

    এদিকে, ভাবনা ‘এক্সকিউজ মি’ নামের নতুন সিনেমায় কাজ করেছেন। এটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা রায়হান খান। যেখানে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে। এছাড়াও বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস অবলম্বনে।

     

    ডেইলি ঢাকা প্রেস/আরআর/ ১১ জানুয়ারি, ২০২৪

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version