Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কিশোরগঞ্জ সদর উপজেলা ৫২তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
    ক্রীড়াঙ্গন

    কিশোরগঞ্জ সদর উপজেলা ৫২তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 21, 2024No Comments1 Min Read

    কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার ৫২তম শীতকালীন স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। রবিবার (২১ জানুয়ারি) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ- ১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

    এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান। বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিলা ভাইস-চেয়ারম্যান মাসুমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রোকন উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর আলী ও ক্রীড়া শিক্ষক এম. আব্দুল্লাহ প্রমুখ।

    প্রতিযোগিতায় বালক ছোট বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের ইয়াছিন মিয়া। বালক মধ্যম বিভাগের ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় তাজমল খান উচ্চ বিদ্যালয়ের ইয়াছিন মাহমুদ। বালক বড় বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ মডেল বয়েজ হাই স্কুলের হুমায়ুন জাহাঙ্গীর।

    বালিকা মধ্যম বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের অপূর্ব আক্তার জান্নাত। বালিকা বড় বিভাগে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় মহিনন্দ উচ্চ বিদ্যালয়ের জিন্নাত। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

    কিশোরগঞ্জ
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version