Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার গার্মেন্টস রপ্তানিতে ‘ডিউ ডিলিজেন্স ল’ প্রসঙ্গ আনল ইইউ
    Lead

    এবার গার্মেন্টস রপ্তানিতে ‘ডিউ ডিলিজেন্স ল’ প্রসঙ্গ আনল ইইউ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 24, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: পোশাক খাতের কাঁচামাল, আমদানি করতে হলেও বিশ্বমানের পোশাক তৈরি করে বাংলাদেশ। আর এই পোশাক রপ্তানির বড় বাজার উত্তর আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

    রপ্তানিমুখী কারখানায় শ্রমিক অধিকার ও পরিবেশ সুরক্ষা নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া নিয়মগুলো (ডিউ ডিলিজেন্স) যথাযথভাবে প্রতিপালন করা না হলে জরিমানা বা নিষেধাজ্ঞার মাধ্যমে সেই কারখানার সঙ্গে সম্পর্কচ্ছেদে ইউরোপীয় ক্রেতাদের বাধ্য করা হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

    মঙ্গলবার ঢাকায় ইইউর ‘ডিউ ডিলিজেন্স ল’ এর ওপর ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সেমিনারে তার এই সতর্কবার্তা আসে।

    ‘ডিউ ডিলিজেন্স ল’ অনুযায়ী নিয়মগুলো প্রতিপালনে যে খরচ বেড়ে যাবে, তা তুলে ধরে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার তাগিদ দেন তারা। এসময় পোশাকের দর-কষাকষি করতে না পারায় ব্যবসায়ীদের ব্যর্থতার কথা উল্লেখ করেন ইইউ রাষ্ট্রদূত।

    হোয়াইটলি বলেন, যে ডিউ ডিলিজেন্স আইন করা হয়েছে, তা শুধু ক্রেতা–বিক্রেতার বিষয় নয়; সরবরাহ শৃঙ্খলে যুক্ত সবার পালনের জন্যই তা করা হয়েছে। এ নিয়মের শিশুশ্রম, বাধ্যতামূলক শ্রম, দাসত্ব (স্লেভারি), বন ধ্বংস, পরিবেশ দূষণ, ইকোসিস্টেমের ক্ষতি করা এবং মানবাধিকারের মত বিষয় রয়েছে।

    এ সময় পশ্চিমা ক্রেতারা নতুন আইন করে, কমপ্লায়েন্সের কথা বললেও দামে ঠকায়, এমন অভিযোগও করেছেন তৈরি পোশাক ব্যবসায়ীরা। আলোচনায় তারা পোশাকের ন্যায্য দাম দাবি করে।

    গার্মেন্টস ব্যবসায়িদের অভিযোগ, শ্রমিকদের মজুরি বাড়লেও পোশাকের দাম বাড়ায়নি বিদেশি ক্রেতারা। বাংলাদেশ থেকে ২ ডলারের কম দামে কেনা পণ্য ইউরোপে বিক্রি হয় ২০ ডলারে। পশ্চিমা দেশগুলো নিত্যনতুন আইন আর নানা নীতিকথা বললেও, পোশাক প্রস্তুতকারকদের দামে ঠকায়।

    রপ্তানি বাড়াতে পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি ও নতুন বাজারের খোঁজে বিজিএমইএ। সংগঠনটির সভাপতি ফারুক হাসান জানান, বিশ্বের শীর্ষ ১০০ গ্রিন ফ্যাক্টরির অর্ধেকই বাংলাদেশে।

    পরিবেশ এবং মানবাধিকারের বিষয়গুলো নিশ্চিতে ইউরোপের বিভিন্ন দেশ নতুন আইন করেছে। পোশাকের কম দাম নিয়ে অভিযোগের উত্তরে, ব্যবসায়ীদের উপরই ব্যর্থতার দায় চাপান ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

    উৎপাদন থেকে বিপণন পর্যায়ে পরিবেশ ও মানবাধিকারের বিষয়গুলো যথাযথভাবে মানা হয় কিনা তা নিশ্চিত করতে ইউরোপের বিভিন্ন দেশে ‘ডিউ ডিজিলেন্স’ আইন করেছে। বায়ারদের সাথে দর-কষাকষি করতে না পারার ব্যর্থতা ব্যবসায়িদের। এখানে কেউ চ্যারিটি আশা করতে পারেন না।

    কম দামে পোশাক বিক্রি করতে পশ্চিমা ক্রেতারা বাধ্য করে বলেও অভিযোগ দেশীয় উৎপাদকদের।

    ই ইউ গার্মেন্টস রপ্তানিতে
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version