Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে বাড়ছে কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ছে উৎপাদন, কমছে খরচ
    ই-কমার্স ও উদ্যোক্তা

    সিলেটে বাড়ছে কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ছে উৎপাদন, কমছে খরচ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 25, 2024No Comments2 Mins Read

    এস এ শফি,  সিলেট : কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারে খুশি সিলেটের চাষিরা। চারা রোপণ থেকে শুরু করে ফসল কাটার ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে আধুনিক যন্ত্রের। পুরোনো ধারণা থেকে বেরিয়ে আধুনিক যন্ত্রপাতির ব্যবহারে বদলে যাচ্ছে কৃষকের জীবনমান। ফলে কমে আসছে খরচ, সেইসঙ্গে শ্রমিক সংকট যেমন দূর হচ্ছে তেমনি বাড়ছে ফসলের উৎপাদনও। কৃষিতে আধুনিকায়নে আশাবাদী সিলেটের কৃষিদপ্তরসহ কৃষকরা।

    দেশের বিভিন্ন স্থানের মতো সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বেশকিছু এলাকায় ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপন শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজারে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপনের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।

    উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।

    সরেজমিন দেখা যায়, উপজেলার পরগনা বাজার এলাকার হাওরে বোরো জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধানের চারা রোপন শুরু হয়েছে। এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ জমির দাম ধান রোপন সম্ভব। ফলে ধান রোপনে অনেক টাকার সাশ্রয় হচ্ছে কৃষকদের। ৫০ শতাংশ জমি ধান লাগাতে কৃষকের খরচ পড়ছে পাঁচ হাজার টাকা। প্রতি শতাংশে খরচ পড়ছে প্রায় ১১৯ টাকা। অপরদিকে, শ্রমিক দিয়ে ৫০ শতাংশ জমির ধান রোপন খরচ পড়তো দ্বিগুণ।

    স্থানীয় কৃষক আনোয়ার মিয়া বলেন, এবছর জমির ধান কাটা ও মাড়াই সবই হয়েছে যন্ত্রের মাধ্যমে। আধুনিক এই চাষ পদ্ধতিতে ধান কাটায় সময় যেমন সাশ্রয়ী হয়েছে তেমনি আগের তুলনায় বেড়েছে উৎপাদন।

    এছাড়া শ্রমিক খরচ কমায় খুশি কৃষকরা। তিনি আরও বলেন, এখন সহজেই ঝামেলা মুক্তভাবে স্বচ্ছ ধান জমি থেকে সরাসরি ঘরে তুলতে পারছি। কৃষিতে এই প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকরা বেশ খুশি।

    এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার বলেন, কৃষি প্রণোদনার আওতায় সরকার ভর্তুকি দিয়ে বিশ্বনাথে কৃষকদের মধ্যে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনও হারভেস্টার মেশিন বিতরণ করেছে। কৃষিকে সহজ, লাভজনক ও আধুনিক করতেই কৃষিতে যান্ত্রিকীকরণে উদ্যোগ নিয়েছে সরকার।

    তিনি আরও বলেন, আমন ধান বপন থেকে শুরু করে কাটা এবং মাড়াই সবকিছুই শেষ হচ্ছে যন্ত্রের মাধ্যমে। কৃষিতে আধুনিকায়নের ছোঁয়ায় উৎপাদনও বেড়েছ। অন্যদিকে, সবকিছু মিলিয়ে আধুনিক যন্ত্রের ছোঁয়া কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

    সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version