Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিতর্কিত চসিক কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত
    অপরাধ-আদালত

    বিতর্কিত চসিক কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 26, 2024Updated:January 26, 2024No Comments4 Mins Read

    চট্টগ্রাম ব্যুরো : দীর্ঘ এক বছরের আগের ঘটনায় সন্ত্রাসী কায়দায় হামলা, জিম্মি মারমুখী আচরণ ও অনিয়মে বিতর্কিত চসিক কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত।

    সরকারি নির্দেশনায় অপরাধী দুর্নীতি অনিয়ম অভিযোগে জড়িত অভিযুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় জিরো টলারেন্স রুলস রেজুলেশন অনুযায়ী বাস্তবায়িত হল মন্ত্রণালয়ের নির্দেশ।

    বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলাকারী চসিকের ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমকে সাময়িক বরখাস্তের নির্দেশ।যথাযথ কর্তৃপক্ষের নির্দেশে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

    গতকাল ২৫ জানুয়ারি বুধবার মন্ত্রণালয় কর্তৃক তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কও।

    বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়া ও হুমকি দেওয়ার মামলায় অভিযোগপত্রে ওয়ার্ড কাউন্সিলর জহরুল আলমকে ১ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত করা হয়। মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মন্ত্রণালয়।

    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আব্দুর রাফিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ধারা ১২(১) অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

    বরখাস্ত প্রজ্ঞাপনের বিষয়ে বুধবার রাতে জহুরুল আলমকে মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

    প্রসংঙ্গত বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের নেতৃত্বে বেলার একটি প্রতিনিধিদল গত ২৬ জানুয়ারি ২০২৩ইং আকবর শাহ থানা এলাকায় পাহাড় কাটার স্থান পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার সহযোগীদের মারমুখী আচরণের শিকার হন।

    এ ঘটনায় রিজওয়ানা হাসান আটজনের বিরুদ্ধে মামলা করেন। আকবর শাহ থানা পুলিশ গত বছরের ১২ জুন ছয়জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দেয়। এতে অভিযোগপত্রে কাউন্সিলর জহুরুল আলম জসিমকে ১ নম্বর আসামি করা হয়। অন্য আসামিরা হলেন জহুরুল আলম জসিমের সহযোগী বিল্লাল হোসেন, আবু নোমান, সাইফুদ্দিন ভূঁইয়া, আনিছ চৌধুরী ও মো. শাকিল। তাদের মধ্যে আবু নোমান ছাড়া বাকিরা জামিনে আছেন।

    দীর্ঘ মাস আগে গত ৩০ আগস্ট বেলার প্রধান নির্বাহী নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও তার সফর সঙ্গীদের উপর হামলার মামলায় এই কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আদালতে গৃহীত হয়। তারপরেও এই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়নি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

    যেখানে আইনানুয়ী ফৌজদারি অপরাধে অভিযোগপত্র গৃহিত হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরখাস্ত করতে পারবে। অথচ রহস্যজনক কারণে অভিযোগপত্র জমার ৫ মাস পেরিয়ে গেলেও তাকে বরখাস্তের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট দপ্তরও।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন আকবর শাহ থানার উপপরিদর্শক (এস আই) জাহেদ উল্লাহ জামান।

    অভিযোগপত্রে বলা হয়, সচেতনতা বৃদ্ধির জন্য পাহাড় কাটা এলাকা পরিদর্শনে গেলে কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে আসামিরা বেলার প্রধান নির্বাহীসহ প্রতিনিধিদলকে বাধা দেয়, গাড়ি আটকে রাখে ও বিভিন্নভাবে হুমকি দেয়। আটকে রাখা সেই গাড়ি পুলিশ গিয়ে ছাড়িয়ে নেয়।

    এছাড়াও উক্ত কাউন্সিলরের বিরুদ্ধে পাহাড় কেটে প্লট বানিজ্য করে পরিবেশ ধ্বংস করার বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে হুমকি ও হয়রানি মুলক মামলা করার বিষয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা তদন্তাধীন রয়েছে।

    বিতর্কিত ও আলোচিত – সমালোচিত ওয়ার্ড কাউন্সিলর জসিম এর আগেও একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান দ্বারা একাধিক অভিযোগে অভিযুক্ত ছিলেন।

    এছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি নানাভাবে বিভিন্ন বেআইনি কর্মকান্ডে জড়িয়ে মামলায় সহ বিস্তর অভিযোগ রয়েছে। নানা অনিয়মে অসংখ্য আপত্তি অভিযোগে শীর্ষ আলোচিত। রয়েছে নানা অপরাধের যোগসাজসে বিতর্কিত এই কাউন্সিলর।

    দুই মেয়াদে গত ৯ বছর ধরে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের জনপ্রতিনিধি তিনি। একইসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতিও, তবে জনপ্রতিনিধির চেয়েও চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ হিসেবেই বেশ পরিচিত এই কাউন্সিলর।

    তার বিরুদ্ধে ২ মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পরেও কোনো এক অদৃশ্য জাদুবলে বহাল তবিয়তে আছেন এই কাউন্সিলর। এটি সচেতন মহল কৌতূহলী হয়ে ওঠেছে। এমনকি তার বিরুদ্ধে চসিকের গঠন করা তদন্ত প্রতিবেদনও শেষপর্যন্ত আলোর মুখ দেখেনি।

    এদিকে সাময়িক বরখাস্ত হওয়া আলোচিত কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে ভিডিও করে ভাইরাল হওয়া, কেন্দ্র দখল, স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইমরান এর ঈগল প্রতিকের এজেন্ট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে। এ বিষয় নিয়ে নির্বাচন কমিশন বিতর্কিত এ কাউন্সিলরকে নোটিশও দিয়েছেন। এটি প্রমাণিত দৃশ্যমান হওয়ায় এতে নির্বাচন ও গণপ্রতিনিধিত্ব আইনে বিচার হতে পারে।

    প্যানেল মেয়র
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version