Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সোমবার, মে ২৫
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যে কারনে প্যালেস্টাইনের গাজায় যুদ্ধবিরতির আদেশ দেয়নি আইসিজে
    Lead

    যে কারনে প্যালেস্টাইনের গাজায় যুদ্ধবিরতির আদেশ দেয়নি আইসিজে

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressজানুয়ারি ২৭, ২০২৪No Comments2 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের গাজায় গণহত্যা বন্ধ এবং ত্রাণবহর প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলকে পদক্ষেপ নিতে বলেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গতকাল শুক্রবার আইসিজের দেওয়া এই প্রাথমিক আদেশ অনেকের কাছেই গুরুত্বপূর্ণ আইনি ও নৈতিক বিজয়। তবে অন্যদের কাছে এটা যথেষ্ট ছিল না।

    গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালাচ্ছে এমন অভিযোগ এনে নেদারল্যান্ডের হেগের আদালতে মামলাটি করেছিল দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে নয়টি অন্তর্বর্তী পদক্ষেপের আবেদন করেছিল দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির মূল দাবি ছাড়া এসব আবেদনের অনেকগুলোই আদালত আমলে নিয়েছিলেন।

    বিশেষজ্ঞদের মতে, দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলের বিতর্কিত আত্মরক্ষার অধিকারের যুক্তির কারণে আদালতের পক্ষ থেকে যুদ্ধবিরতির আদেশ দেওয়ার সম্ভাবনা কোনো সময়েই তেমন ছিল না।

    ইউনিভার্সিটি অব সাউথ অস্ট্রেলিয়ার আইনের প্রভাষক জুলিয়েট ম্যাকইনটায়ার বলেন, ‘আমার কখনোই মনে হয়নি, আদালত যুদ্ধবিরতির আদেশ দিতে যাচ্ছেন।’

    ম্যাকইনটায়ার বলেন, ‘আদালত বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের চূড়ান্ত পর্যায়টা কী, সে প্রশ্নে আমরা যুক্ত হতে পারি না। তাই যুদ্ধবিরতির বিষয়ে আমরা কোনো কিছু বলতে যাচ্ছি না।’

    আদেশে লক্ষণীয়ভাবে ‘আত্মরক্ষা’ শব্দটির উল্লেখ ছিল না। গাজার অবনতিশীল পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণের বিষয়ে এতে জোর দেওয়া হয়েছে।

    আদালতের আদেশকে ‘বড় বিজয়’ হিসেবে অভিহিত করেছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্দোর। তবে দক্ষিণ আফ্রিকার এই শীর্ষ কূটনীতিক বলেছেন, আদালত স্পষ্টভাবে যুদ্ধবিরতির আহ্বান জানাবেন—এমনটা চেয়েছিলেন তিনি।

    অনেক ফিলিস্তিনির জন্য আদালতের এই আদেশ ছিল অম্লমধুর, বিশেষ করে গাজার ফিলিস্তিনিদের জন্য। ইসরায়েলের দখলে থাকা পূর্ব জেরুজালেমের বাসিন্দা লেখক মোহাম্মদ আল-কুর্দ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, গাজায় অবিলম্বে অবশ্যই সামরিক অভিযান স্থগিত করবে ইসরায়েলি রাষ্ট্র—দক্ষিণ আফ্রিকার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অন্তর্বর্তী পদক্ষেপের অনুরোধ বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন আইসিজে। অবাক হওয়ার কিছু নয়, তবে বিষয়টি যন্ত্রণা দিচ্ছে।

    অবশ্য অন্যরা মনে করছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা ছাড়া আইসিজের অন্তর্বর্তী আদেশগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। যেমন ফিলিস্তিনিদের হত্যা বন্ধসহ গণহত্যা সনদের লঙ্ঘন এড়াতে ইসরায়েলকে তার ক্ষমতার আওতায় অবশ্যই সব ধরনের ব্যবস্থা নিতে হবে।

    আদেশের পর আদালত চত্বরে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধবিরতি ছাড়া আপনি কীভাবে ত্রাণ ও পানি সরবরাহ করবেন। আপনি যদি আদেশটি পড়ে দেখেন, অবশ্যই যুদ্ধবিরতিতে যেতে হবে—এমন ইঙ্গিত রয়েছে।’

    ইসরায়েলের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন বেইতসালেমও এর সঙ্গে একমত। সংগঠনটি বলেছে, দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতের জারি করা আদেশগুলো কার্যকর করার একমাত্র উপায় হলো অবিলম্বে যুদ্ধবিরতিতে যাওয়া। যত দিন যুদ্ধ চলতে থাকবে, তত দিন বেসামরিক লোকজনের জীবন রক্ষা করা সম্ভব নয়।

    – মিডল ইস্ট আই

    গাজা
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত

    মে ২৫, ২০২৬

    মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু

    মে ২৫, ২০২৬

    ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ

    মে ২৫, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • সোমবার (সন্ধ্যা ৬:১১)
    • ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৮ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং জাতীয় মসজিদে ৮টায় ঈদের জামাত
    • মিনায় হজের আনুষ্ঠানিকতা শুরু
    • ঈদ সহ পরবর্তী পাঁচদিন থাকতে পারে বৃষ্টির প্রকোপ
    • রামিসাকে ধর্ষণ-হত্যায় সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন
    • Day long Workshop “Story to Screenplay”
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version