Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে ইকোয়ালিটি সোসাইটির কম্বল বিতরণ
    বাংলাদেশ

    সিলেটে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে ইকোয়ালিটি সোসাইটির কম্বল বিতরণ

    Daily Dhaka PressBy Daily Dhaka PressJanuary 31, 2024No Comments2 Mins Read

    সিলেট অফিস:  বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে চা শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল ৩১ জানুয়ারি বুধবার বিকালের নগরীর লাক্কাতুরা চা-বাগান গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

    প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র জেলা প্রশাসনের কাছ থেকে প্রাপ্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথর বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সহধর্মিনী ডাঃ সায়মা শারমীন।

    বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছমা জাহান সরকার, সিলেট জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, লাক্কাতুরা চা-বাগান সিলেটের ম্যানেজার আক্তার সহিদ, গ্রীন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান।
    উপস্থিত ছিলেন সমাজসেবী ফখর উদ্দিন, লায়েস মিয়া, ফয়সল খান, সোহেল মিয়া, সুফরা বেগম, জয়দীপ কর প্রমুখ।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ২ শতাধিক কম্বল চা-শ্রমিক ও প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সহধর্মিনী ডাঃ সায়মা শারমীন বলেন, সরকার চা-শ্রমিকদের জীবন মান উন্নয়ন, শিক্ষা-চিকিৎসা সহ সকল ক্ষেত্রে সুযোগ-সুবিধা প্রদান করেছে। সেই সকল সুবিধাগুলো গ্রহণ করে চা-শ্রমিকরা এগিয়ে যাচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী উপহার কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, চা-শ্রমিকদের আরো স্ববলম্বি করতে সহযোগিতার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমকে ধন্যবাদ জানিয়ে সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

    কম্বল বিতরণ সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version