Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিরাট-আনুষ্কার ঘরে আসছে দ্বিতীয় সন্তান
    আনন্দলোক

    বিরাট-আনুষ্কার ঘরে আসছে দ্বিতীয় সন্তান

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 5, 2024Updated:February 5, 2024No Comments2 Mins Read

    আনন্দবাজার অনলাইন ডেস্ক : পারিবারিক একান্ত বিষয়ের সবচেয়েে আলোচিত তারকা দম্পতিদের মধ্যে একদম প্রথম দিকেই থাকে বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার নাম। যদিও প্রথম থেকেই এই প্রসঙ্গে গোপনীয়তা বজায় রেখেছেন ‘বিরুষ্কা’ জুটি। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু জল্পনা।

    এর মাঝে বিশ্বকাপ থেকে রামমন্দির উদ্বোধন— সব কিছুতেই নিজেদের আড়ালে রাখার চেষ্টা করে গেছেন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের ক্ষেত্রে আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন অভিনেত্রী। এ বার প্রথম থেকে মুখে কুলুপ এঁটেছেন। যদিও দিন কয়েক আগে বিরাটের ক্রিকেটার বন্ধু এবি ডে’ভিলিয়ার্স অনুষ্কার দ্বিতীয় বার মা হওয়ার খবরে সিলমোহর দেন।

    তবে দ্বিতীয় সন্তানের জন্ম ভারতে নয়, হবে বিদেশে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে দলে ছিলেন বিরাট। কিন্তু টেস্ট শুরুর আগে হঠাৎ ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। বিরাট কেন টেস্ট খেলবেন না, তার কোনও যুক্তি ভারতীয় ক্রিকেট বোর্ড দেয়নি। শুধু জানানো হয়েছিল, বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে যেন কোনও গুজব ছড়ানো না হয়।

    জানা যায়, অনুষ্কার সঙ্গেই লন্ডনে রয়েছেন তিনি। নেটপাড়ার একাংশের ধারণা, লন্ডনেই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী। আসলে প্রতিনিয়ত ক্যামেরার সামনে থাকার তুলনায় এই সময়টা ব্যক্তিগত রাখতে চাইছেন তাঁরা। শোনা যাচ্ছে, ফেব্রুয়ারির শেষের দিকে আসতে চলেছে ভামিকার খেলার সঙ্গী।

    ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়েছিল বিরাট-অনুষ্কার। সেই থেকেই তাদের প্রেম শুরু। অনেকে বলেন, ‘লভ অ্যাট ফার্স্ট সাইট’। তারপর বেশ কয়েক বছরের প্রেম,  ২০১৭ সালে ইটালিতে হয় রূপকথার বিয়ে। তার পরই দুই থেকে তিন হয়েছিলেন তাঁরা। এ বার চার হওয়ার অপেক্ষা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান সঙ্গে বৈঠকের সম্ভাবনা

    November 10, 2026

    রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    October 11, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version