Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
    ক্রীড়াঙ্গন

    আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ৭, ২০২৪No Comments2 Mins Read

    সিলেট সংবাদদাতা:  সিলেটের অন্যতম নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হয়েছে। বুধবার ৭ ফেব্রুয়ারী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ,সিসিক কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেফুল, মহানগর যুবলীগ সভাপতি আলম খান মুক্তি সহ প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

    উল্লেখ্য যে, ৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সহকারী শিক্ষক, মো: ফরিদ উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া পরিষদের সমন্বয়কারী সিনিয়র প্রভাষক তামান্না রহমান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করেন বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীন বাংলাদেশের জন্য প্রাণ উৎসর্গকারী সকল শহীদকে। তিনি আরো বলেন, ক্রীড়া শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়।

    আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলের মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে। এছাড়া উপস্থিত অতিথিবৃন্দ খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিভিন্ন ইতিবাচক দিক শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং উপস্থিত অতিথিবৃন্দ।

    সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৫০)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version