Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার!
    Lead

    জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার!

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 8, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আনসার আল ইসলামের ” তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলো- সিয়াম শোয়াইব জিম (১৯),
    মোঃ শহীদুল ইসলাম (১৮), মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮)। তাদের কাছ থেকে তিনটি এন্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি বাটন মোবাইল ফোন এবং ১৬ টি বিভিন্ন উগ্রবাদী বই জব্দ করেছে এটিইউ।

    বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শিরিন আক্তার জাহান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি অভিযানিক দল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) এর গোপন তথ্যের ভিত্তিতে গত
    ৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ১০ টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিতরের একটি ক্যাফেটরিয়ার
    সামনে থেকে সিয়াম শোয়াইব জিম’কে গ্রেফতার করে।

    পরবর্তীতে তার দেয়া তথ্যমতে আভিযানিক দলটি
    চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার শিববাড়ী লেনের ফিরিঙ্গি বাজার রোড থেকে আসামী মোঃ শহীদুল ইসলাম (১৮) কে এবং একই দিন রাত সোয়া আটটায় ফিরিঙ্গি বাজার রোডের ৬ নং এয়াকুব নগর থেকে আসামী মুনতাসিন আহম্মেদ তৌসিব (১৮) কে গ্রেফতার করে।

    তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য ও সমর্থক। তারা সংগঠনের পক্ষে বিভিন্ন অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য সহায়তা করে আসছিলো এবং নিষিদ্ধ
    ঘোষিত সংগঠনের পক্ষে প্রচার-প্ররোচনা চালিয়ে আসছিলো।

    পুলিশ সুপার শিরিন আক্তার বলেন, গ্রেফতারকৃত আসামীরা কারাবন্দী শীর্ষ জঙ্গিদের সাথে বাইরে
    মুক্ত জঙ্গিদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করত। একইসাথে নিয়মিতভাবে কারাবন্দী জঙ্গিদের লজিস্টিক্স সহায়তা প্রদান করত।

    তিনি আরও বলেন, তারা বাংলাদেশের জনমনে ত্রাস ও ভীতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার আল ইসলাম” এর কার্যক্রম পরিচালনার জন্য এবং খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রচার-প্ররোচনা ও প্রস্তুতি গ্রহন করছিল।

    গ্রেফতার
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version