Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শুল্ক ফাঁকি দিয়ে আসা ১০ কোটি টাকার শাড়ী জব্দ করেছে কোস্ট গার্ড!
    অপরাধ-আদালত

    শুল্ক ফাঁকি দিয়ে আসা ১০ কোটি টাকার শাড়ী জব্দ করেছে কোস্ট গার্ড!

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 9, 2024No Comments2 Mins Read

    স্টাফ রিপোর্টার: বরিশালের দপদপিয়ায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা প্রায় ১০ কোটি ৮ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড় জব্দ করেছে কোস্ট গার্ড।

    শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশালের স্টেশন কমান্ডার লেঃ আকতার হোসেন এর নেতৃত্বে গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে তিনটায় বরিশাল জেলার সদর উপজেলাধীন দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে পটুয়াখালী থেকে ঢাকা গামী ২ টি ট্রাককে সন্দেহজনক মনে হলে তল্লাশীর জন্য থামার সংকেত দেয় কোস্ট গার্ড।

    কমান্ডার তকি বলেন, ট্রাক দুটির চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল ট্রাক দুটিকে ধাওয়া করলে ট্রাক দুটির চালক দপদপিয়া এলাকা সংলগ্ন টোল প্লাজায় ট্রাক ২ টি রেখে কৌশলে পালিয়ে যায়।

    তিনি আরও বলপন, এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ২ টি ট্রাক জব্দ করে তল্লাশীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১০,০৫৮ পিস শাড়ি, ৩৩২ পিস থান কাপড়, ৭৫৬ পিস থ্রি পিসসহ সর্বমোট ১১,১৪৬ পিস ভারতীয় কাপড় ও ১২০ মণ ধান জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি আট লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত টাকা।

    তিনি জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ট্রাক এবং ভারতীয় কাপড় বরিশাল সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    শুল্ক ফাঁকি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version