Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জয়রথ চলছেই ইবি ক্রিকেট দলের
    ক্রীড়াঙ্গন

    জয়রথ চলছেই ইবি ক্রিকেট দলের

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ১০, ২০২৪No Comments1 Min Read

    ওয়াসিফ আল আবরার, ইবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এ জয়রথ চলছেই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের। নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল।

    শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে শ্বাসরুদ্ধকর কোয়ার্টার ফাইনালে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে খেলতে নামে ইবি। এদিন টসে জিতে খুবিকে ব্যাট করতে পাঠায় ইবি। ব্যাটিংয়ে নেমে ইবির নিয়ন্ত্রিত বোলিংয়ে খেই হারিয়ে ফেলে খুবি। ক্রমাগত উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে সক্ষম হয় তারা। ইবির বোলার শামীম ৩ টি ও সাজিদ ২ টি উইকেট শিকার করেন।

    ১১৬ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইবি। দুই ওপেনারের নাজমুল ৩ এবং নিরব ৭ রানে সাজঘরে ফেরেন। ব্যাটিং বিপর্যয়ে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৯ রান তোলে ইবি। তবে শুরুর দিকে চাপে পড়লেও পরে ধুকতে থাকা দলকে টেনে তোলেন ব্যাটসম্যান ফয়সাল। তার ২৮ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংসে চাপমুক্ত হয় ইবি ক্রিকেট দল।

    ফয়সালের ৪৪ ছাড়াও আশিকের ১৮ এবং শেষ দিকে নূরের ১২ বলে ১৫ রানের উপর ভর করে ১৯.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষে পৌঁছে যায় ইবি ক্রিকেট দল। ৪ উইকেটে এক সহজ জয় তুলে নেয় তারা। আগামীকাল প্রথম সেমিফাইনালে মাঠে নামবে ইবি ক্রিকেট দল।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৩:১০)
    • ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version