Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বেরোবিতে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট
    বাংলাদেশ

    বেরোবিতে শুরু হলো আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 15, 2024No Comments2 Mins Read

    আকবর আলী রাতুল (বেরোবি): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে।

    বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের হল মাঠে বেরোবি ফুটবল ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগ অংশগ্রহণ করছে।

    এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. সিদ্দিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের সকলকে নিয়ে বসে একটি পরিকল্পনা করে খেলাধুলার জন্য রূপরেখা তৈরি করব— কীভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া যায়। এ টুর্নামেন্টের মধ্য দিয়ে তারই নতুন একটি প্রচলন শুরু হলো। এজন্য ফুটবল ক্লাবের সকলকে ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ। এ সময় তিনি জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করতে এ টুর্নামেন্টের মধ্য দিয়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

    বেরোবি ফুটবল ক্লাবের অধিনায়ক বাবুল হোসেন বলেন, দীর্ঘদিনের অচলাবস্থা দূর করে আজ থেকে বেরোবিতে শুরু হয়েছে ফুটবল বসন্ত। এ বসন্তে সবার সহযোগিতায় বেরোবির ফুটবল আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি মনে করি।

    এ ছাড়াও সে সময় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মন্ডল আসাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ টাইব্রেকারে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিরুদ্ধে জয়লাভ করে।

    বেরোবি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version