Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জাবির ভর্তি পরীক্ষা শুরুর আগেই ৫ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম
    Ticker

    জাবির ভর্তি পরীক্ষা শুরুর আগেই ৫ দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 17, 2024No Comments2 Mins Read

    জাবি প্রতিনিধি : আগামী ২২ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা শুরুর আগেই অছাত্রদের করাসহ ৫দফা দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছে ‘নিপীড়ন বিরোধী মঞ্চ’।

    শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির নেতৃবৃন্দ।

    লিখিত বক্তব্যে মঞ্চের সদস্য সচিব মাহফুজুর রহমান মেঘ জানান, আমরা ৫ দফা দাবিতে গত ৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে যাচ্ছি। আগামী ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে । এজন্য আমরা প্রশাসনিক ভবন অবরোধের মতো কর্মসূচি থেকে সরে এসেছি। যেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা ডেকে অছাত্রদের হল থেকে বের করতে পারে।

    নিপীড়ক শিক্ষক মাহমুদুর রহমান জনির বিচার করতে পারে। তদন্ত সাপেক্ষে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান ও প্রভোস্ট সাব্বির আলমের বিচার করতে পারে । আমরা প্রশাসনকে সহযোগিতা করছি।

    প্রশাসনকে ঘোষণা করতে হবে আমাদের ক্যাম্পাস অছাত্র, মাদক, ধর্ষক থেকে নিরাপদ। প্রশাসন যদি ভর্তি পরীক্ষার আগে এসব দাবি বাস্তবায়ন না করে, তাহলে আমাদের আন্দোলন চলমান থাকবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত হলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।

    এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে অধ্যাপক সোহেল আহমেদ বলেন, একজন যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষকের সাথে ভর্তি পরিক্ষায় কাজ করা আমাদের দ্বারা সম্ভব হবে না।

    ভর্তি পরীক্ষার আগে নিপীড়নসহ অন্যান্য দাবিগুলো নিষ্পত্তি না করা হলে আমরা ভর্তি পরীক্ষার সকল কাজ থেকে বিরত থাকবো।

    ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন হবে নাকি হবে না- তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রশাসনকে ঘোষণা করতে হবে আমাদের ক্যাম্পাস অছাত্র, মাদক, ধর্ষক থেকে নিরাপদ। আমরা প্রশাসনের বিপক্ষে নই কিন্তু তাদেরকে আমাদের এ সব দাবি যথাসময়ে বাস্তবায়ন করতে হবে।

    এ সময় আরও উপস্থিত পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version