Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাজু আহমেদ মোবারকের বই মেলায় ‘সত্য সুন্দরের সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন
    সাহিত্যপাতা

    রাজু আহমেদ মোবারকের বই মেলায় ‘সত্য সুন্দরের সন্ধানে’ বইয়ের মোড়ক উন্মোচন

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ২০, ২০২৪No Comments2 Mins Read

    নিউজ ডেস্ক: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আমেরিকা প্রবাসী লেখক,গবেষক, কলামিস্ট ও সমাজ বিশ্লেষক রাজু আহমেদ মোবারকের বহুল আলোচিত জীবনমুখী মোটিভেশনাল বই ‘সত্য সুন্দরের সন্ধানে’ বইটির ভলিউম-৩ এবং ভলিউম-২ এর বাংলা থেকে ইংরেজী অনুবাদ। এই দুইটি গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, গতকাল বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনে মোড়ক উন্মোচন মঞ্চে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়াম সদস্য, ফিকামলি তত্ত্বের জনক ড. আব্দুল ওয়াদুদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্য ড, কাজী সাইফুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.কামাল উদ্দিন, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিকদার মোঃ আনোয়ারুল ইসলাম, মেট্রো নেট বাংলাদেশ লিমিটেডের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইমতিয়াজ জামান পারভেজ, সাবেক ছাত্রলীগ নেতা মোতাব্বির জামিল, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ বাশার, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ ও পরিবারের সদস্যারাসহ অনেকে। সভাপত্বি করেন দৈনিক আজকালের বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক শেখ মোহাম্মদ বদরুল আলম শাহ। সঞ্চালনায় ছিলেন জাতীয় কবিতা পরিষদের সদস্য কবি শায়েখ শোয়েব।

    বই প্রসঙ্গে লেখক রাজু আহমেদ মোবারক বলেন,এই গ্রন্থটি অনন্য অসাধারন একটি জীবনমুখী মোটিভেশনাল গ্রন্থ হিসেবে দুই বাংলার পাঠকের কাছে বেশ সমাদৃত হয়েছে । নিজেকে ঠিক পথে চালিয়ে নিয়ে লক্ষ্যে উপনীত হওয়ার জন্য ভালো চিন্তা শক্তির যেমন প্রয়োজন তেমনেই মনুষ্যত্বকে ফুটিয়ে তোলাও যে মানুষের কাজ তাও এই গ্রন্থে আলোচিত হয়েছে।

    বইটির সম্পাদনা ও প্রচ্ছদ করেন শেখ মোহাম্মদ বদরুল আলম। তিনি বলেন, পাঠক গ্রন্থটি পড়লে জীবনকে সত্য সুন্দরের আলোকে গড়ে তুলতে পারবে।

    অমর একুশে বইমেলার মেঘ পাবলিকেশন্স। স্টল নং-৭৩ ও রকমারী ডট কমে পাওয়া যাবে।

    বইয়ের মোড়ক উন্মোচন
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    কবি আবদুল হাই মাশরেকী জন্মোৎসবে দুই দিনব্যাপী অনুষ্ঠামালা

    এপ্রিল ২৩, ২০২৬

    খুশীর ঈদের চাঁদ উঠেছে খোকা-খুকি কই..

    মার্চ ২১, ২০২৬

    কবি আবদুল হাই মাশরেকী ছিলেন মাটিশোভিত ভূমিপুত্র

    ডিসেম্বর ১৪, ২০২৫

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (ভোর ৫:০৪)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version