Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সিলেটে এমটিবি মাউন্টেন  সাইক্লিং অনুষ্ঠিত
    ক্রীড়াঙ্গন

    সিলেটে এমটিবি মাউন্টেন  সাইক্লিং অনুষ্ঠিত

    Daily Dhaka PressBy Daily Dhaka Pressফেব্রুয়ারি ২৩, ২০২৪No Comments2 Mins Read

    সিলেট অফিস : মাউন্টেন সাইক্লিং বিশ্বের বহুদেশে বেশ জনপ্রিয়। পাহাড়ের রাস্তায় বা উঁচু টিলায় আয়োজন করা হয় এই মাউন্টেন সাইক্লিংয়ের। এবার সিলেটে দ্বিতীয়বারের মতো সিলেট সাইক্লিং কমিউনিটির আয়োজনে শুক্রবার সকাল ৭টায় মালনিছড়া চা বাগানে এসসিসি এমটিবি চ্যালেঞ্জ ২০২৪ পাওয়ারড বাই গ্লোবাল হেলথকেয়ার সাইকেল রেইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

    রেইসের দুই বিভাগে সারা দেশের ১৩৫ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নারী বিভাগে ৭ জন প্রতিযোগিতায় অংশ নেন। পুরুষদের জন্য ২৭ কিলোমিটার আর নারীদের জন্য ছিল ১৭ কিলোমিটার।

    পুরুষ বিভাগে বিজয়ী হয়েছেন কাওসার পয়দা, দ্বিতীয় হয়েছেন এম ডি শহীদ হোসেইন এবং তৃতীয় হয়েছেন এম ডি জালাল আর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তাবাসসুম এবং দ্বিতীয় হয়েছেন সানজিদা রহমান।

    বিজয়ীদের ছাড়াও শীর্ষ দশজন রেসারকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় ছিল গ্লোবাল হেলথকেয়ার সেন্টার।

    প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন সৈয়দ সুহাগ, মামুনুর রহমান, নুসরাত জাহান এবং মোহাম্মদ আবদুল্লাহ।সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন এবং আয়োজক কমিটির সদস্য ডা. ওরাকাতুল জান্নাত জানান, আমরা তরুণদের নিয়ে কাজ করতে চাই।

    আমরা চাই তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়ুক। সাইক্লিং করলে মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। এটি একটি আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের খেলা। আমরা মনে করি সাইক্লিস্টরা এমন রেইসের মাধ্যমে তারা নিজেদের তৈরি করতে পারবে।

    আমরা চেষ্টা করছি সাইক্লিংয়ে মানুষের অংশগ্রহণ বাড়ানোর।নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়া তাবাসসুম জানান, চা বাগানের ভেতরে এমন একটি সুন্দর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। এরমাধ্যমে আমার আত্মবিশ্বাস আরও বেড়েছে।

    আশা করছি ভবিষ্যতে আর ভালো কিছু করতে পারব।সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথকেয়ার সেন্টারের হেড অব মার্কেটিং এহতেশাম চৌধুরী।

    রেইস পরিচালনায় ছিলেন ডা. রাকাতুল জান্নাত, রেইসের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন সৈয়দ সুহাগ, হাসান আহমেদ। এছাড়াও আয়োজক কমিটির সদস্য ফয়েজ জামান, মাহমুদুর রহমান মিতুল, কামরুল ইসলাম এবং সাইফুল ইসলাম।

    সিলেট
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ

    এপ্রিল ২৮, ২০২৬

    প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান

    এপ্রিল ২৮, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ২:৫০)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    • “ভুল নীতি হলে ঝুঁকির মুখে পড়বে ডিজিটাল অর্থনীতি”—টেলিকম, ডাটা ও সাইবার বিল ২০২৬ নিয়ে উদ্বেগ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version