Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বর্ণাঢ্য আয়োজনে ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী
    বাংলাদেশ

    বর্ণাঢ্য আয়োজনে ইবির ফলিত রসায়ন বিভাগের রজতজয়ন্তী

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 24, 2024No Comments2 Mins Read

    ইবি প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভুক্ত ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের রজতজয়ন্তী ও ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আগেরদিন রাতে সাংস্কৃতিক সন্ধ্যা, পরদিন আনন্দ র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বিভাগের রজতজয়ন্তী উদযাপিত হয়।

    শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। এতে বিভাগের ২৭ টি ব্যাচের প্রায় সাতশো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

    আনন্দ র‍্যালি শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু হয়। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্দেশ্য ১ মিনিট নিরবতা পালন, সম্মিলিত সুরে জাতীয় সংগীত গাওয়া, অতিথিদের ফুল দিয়ে বরণ ও সম্মাননা প্রদানের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

    বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মুহাম্মদ আল রেজার সভাপতিত্বে ও বিভাগের শিক্ষার্থী নাফিউর রহমান তামিম ও তানিয়া আফরিন এ্যানির যৌথ সঞ্চালনায় রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মনজুরুল হক ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ রশিদ।

    উদ্বোধনী বক্তব্যে বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ মুহাম্মদ আল রেজা বলেন, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা আয়োজন করতে পেরে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অত্যন্ত আনন্দিত।

    আজকের পুনর্মিলনীর অন্যতম লক্ষ পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করা। রজতজয়ন্তীর মাধ্যমে আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থীরা একত্রে মিলিত হবে, আড্ডা দিবে এবং নেচে গেয়ে আনন্দ করার মাধ্যমে ক্যাম্পাসের স্মৃতিময় দিনে ফিরে যাবে।

    উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, রজতজয়ন্তী ও পুনর্মিলনী একটি মিলনমেলা যেখানে বিভাগের প্রাক্তন সবার সাথে দেখা সাক্ষাত, সৌজন্যতা আদান-প্রদান হয়। এ বিভাগের অনেকই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো অবস্থানে রয়েছে।

    যারা এখনো ক্যাম্পাস অবস্থান করছে তারা আপনাদের ছোট ভাইবোন। এই আয়োজনের মাধ্যমে পরিবারের সকলে একত্রিত হতে পারবে এবং সিনিয়ররা তাদের জুনিয়রদের পথ প্রদর্শক হিসেবে কাজ করবে এটাই প্রত্যাশা।

    প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, আজকের যুগটাই বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অন্যতম মুল শাস্ত্র রসায়নের সাথে কেমিকৌশল জুড়ে দেওয়ার মাধ্যমে বিভাগটিকে আরো আধুনিক, কার্যকারী ও যুগোপযোগী করা হয়েছে।

    আজকের কারিকুলাম অনুযায়ী অ্যালমনাইদের বিভাগের বিভিন্ন কার্যক্রমে কন্ট্রিবিউট করার সুযোগ করে দিতে হবে। আজকের অ্যালামনাইয়ের মাধ্যমে যারা এই বিভাগ থেকে পড়াশোনা করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা এই বিভাগ ও বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করবেন বলে আমরা আশা করি।

    ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version