Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » রাস্তায় চেকিংয়ের নামে অযথা হয়রানি বন্ধ করুন: রাষ্ট্রপতি
    Lead

    রাস্তায় চেকিংয়ের নামে অযথা হয়রানি বন্ধ করুন: রাষ্ট্রপতি

    Daily Dhaka PressBy Daily Dhaka PressFebruary 29, 2024No Comments1 Min Read

    ইউএনবি, ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, রাস্তায় রুটিন চেকিংয়ের নামে কেউ যেন অযথা হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

    বুধবার (২৮ ফেব্রুয়ারি) বঙ্গভবনে পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন রাষ্ট্রপতি।

    রাষ্ট্রপতি বলেছেন, ‘দুঃখের বিষয় হলো সম্প্রতি পত্রিকা খুলে পুলিশের কিছু নেতিবাচক কর্মকাণ্ডের খবর পেলাম, যা দেশের সকল মানুষের মতো আমাকেও ব্যথিত করেছে।’

    তিনি বলেন, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনকেও চাঁদা দেওয়ার কারণে ভোক্তা পর্যায়ে খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের কষ্ট বাড়ছে।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আরও বলেন, ‘এসব কর্মকাণ্ড বন্ধের দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তবে এসব কর্মকাণ্ডের সঙ্গে পুলিশ বাহিনীর কেউ যেন সম্পৃক্ত না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

    নিঃস্বার্থভাবে জনগণের সেবা করা কর্তব্য হওয়ায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন রাষ্ট্রপতি।

    পুলিশ সব সময় বন্ধুর মতো জনগণের পাশে দাঁড়াবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    রাষ্ট্রপতি
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version