Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » উপকারি ঢেঁড়স, খেলেই বিপদ যাদের!
    টিপস

    উপকারি ঢেঁড়স, খেলেই বিপদ যাদের!

    স্বাস্থ্য ডেস্কBy স্বাস্থ্য ডেস্কApril 21, 2024No Comments2 Mins Read

    টিপস: গরমকালের সবজিগুলোর মধ্যে ঢেঁড়স অন্যতম। বাজারে এখন সহজেই মিলছে এই সবজি। নানা উপকারিতায় ঠাসা একটি সবজি ঢেঁড়স। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য বেশ উপকারি সবজি এটি।

    ঢেঁড়সের উপকারিতা- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ঢেঁড়স। এটি বাড়তি ওজন নিয়ন্ত্রণ করে। পেটের স্বাস্থ্যের জন্যও উপকারি এই সবজি। উপকারিতার শেষ এখানে নয়। শরীরে খারাপ কোলেস্টেরল কমায় ঢেঁড়স। পাতে এই সবজি থাকলে সুস্থতা বজায় থাকে ফুসফুসের। এছাড়াও ত্বকের উজ্জ্বলতা, হাড়ের স্বাস্থ্য অটুট থাকে ঢেঁড়সের গুণে। রক্তাল্পতা রোগেও মহৌষধ ঢেঁড়স। এটি কোষ্ঠকাঠিন্যকে নিয়ন্ত্রণ করে। অন্তঃসত্ত্বা নারীদের জন্যও এই সবজি উপকারি। এটি লিভারও ভালো রাখে।

    যাদের ঢেঁড়স খাওয়া উচিত নয়:

    উপকারি হলেও ঢেঁড়সের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিছু অসুখ থাকলে এই সবজি এড়িয়ে যেতে হবে। নয়ত বাড়বে অসুস্থতা। জেনে নিন কোন রোগগুলো থাকলে ঢেঁড়স খাবেন না-

    অ্যালার্জি- অনেকের ঢেঁড়স থেকে অ্যালার্জি হতে পারে। যদি এমনটা হয় তাহলে খাদ্যতালিকায় এই সবজি রাখবেন না।

    কিডনির সমস্যা- কিডনির অসুখে ভুগলে ঢেঁড়স খাবেন না। এই সবজি খেলে কিডনি আর গলব্লাডারে পাথর হওয়ার আশঙ্কা বাড়ে।

    অ্যাসিডিটির সমস্যা- ঢেঁড়সে প্রচুর ফাইবার আছে। এই সবজি বেশি খেলে গ্যাস ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। তাই অ্যাসিডিটির সমস্যা থাকলে খুব বেশি ঢেঁড়স খাবেন না।

    কাশি বা সাইনাসের সমস্যা- খুসখুসে কাশি, সাইনাসের সমস্যা থাকলে ঢেঁড়স খাবেন না। এতে কষ্ট আরও বাড়তে পারে। বেশি ঢেঁড়স খেলে হতে পারে ডায়রিয়াও।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও উজ্জ্বল ত্বকের সহজ কিছু উপায়

    July 29, 2026

    শীত বসন্তের মাঝামাঝি সুস্থ থাকার টিপস

    February 9, 2026

    পুরুষদের ফার্টিলিটি বাড়ানোর প্রাকৃতিক উপায়

    September 4, 2025

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version