Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৯ মাসে রাজস্ব ঘাটতি সাড়ে ২১ হাজার কোটি টাকা
    ইকোবিজ

    ৯ মাসে রাজস্ব ঘাটতি সাড়ে ২১ হাজার কোটি টাকা

    ইকোবিজ প্রতিবেদকBy ইকোবিজ প্রতিবেদকএপ্রিল ২৩, ২০২৪No Comments3 Mins Read

    ঢাকা: চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রাজস্ব আদায়ে বেশ বড় অঙ্কের ঘাটতিতে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আলোচিত ৯ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় এনবিআর আদায়ে পিছিয়ে আছে ২১ হাজার ৮৭৯ কোটি টাকা। এ সময়ে ২ লাখ ৫৯ হাজার ৮৬৬ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এনবিআর। তবে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি থাকলেও গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ২৩ শতাংশ। রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

    চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮১ হাজার ৭৪৫ কোটি টাকা। আদায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৮৮৬ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা চার লাখ ১০ হাজার কোটি টাকা। সে হিসাবে বাকি তিন মাসে এনবিআরকে এক লাখ ৫০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে।

    এনবিআর সূত্রে জানা যায়, গত ৯ মাসে শুল্ক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮৩ হাজার ৩৪২ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ৭৪ হাজার ২৬২ কোটি টাকা। মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আদায়ে লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ৫ হাজার ৫৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে এক লাখ ৭০২ কোটি টাকা। এছাড়া আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৯৩ হাজার ৩৫০ কোটি টাকা। আদায় হয়েছে ৮৪ হাজার ৯০১ কোটি টাকা।

    লক্ষ্যমাত্রা অনুযায়ী শুল্কে ৯ হাজার ৭৯ কোটি টাকা, মূসকে ৪ হাজার ৩৫০ কোটি টাকা ও আয়করে ৮ হাজার ৪৪৮ কোটি টাকা আদায় করতে পারেনি রাজস্ব বোর্ড। যদিও আলোচ্য সময়ে শুল্কে ১০ দশমিক ২১ শতাংশ, মূসকে ১৫ দশমিক ৮৮ শতাংশ ও আয়করে ১৯ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৩০ শতাংশ। যার মধ্যে শুল্কে ৩ দশমিক ৬৩ শতাংশ, মূসকে ১৫ দশমিক ৪১ শতাংশ ও আয়করে ৪ দশমিক ৮৭ শতাংশ প্রবৃদ্ধি হয়।

    এ বিষয়ে অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর বলেন, চলতি বছরে যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল তা উচ্চাভিলাষী। এরপর অর্থনীতিতে নানান সংকট দেখা দিয়েছে। বেসরকারি বিনিয়োগ প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট। সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করছে ব্যাংকগুলো। এর ফলে সুদের হার বেড়ে গেছে। যে কারণে বিনিয়োগকারীরা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। ব্যাংকগুলো অনেক বন্ড কিনেছে, এর ফলে ব্যাংকের হাতে ঋণ দেওয়ার মতো টাকা নেই। শেয়ারবাজারেও উন্নতির দেখা নেই। আমদানিও কমে গেছে অনেকটা।

    তিনি আরও বলেন, আমদানি ও রপ্তানি প্রায় সমান সমান। এ কারণে শুল্কে আশাব্যঞ্জক পরিস্থিতি নেই, মূসকেও ঘাটতি। যেহেতু পরোক্ষ করের ওপর আমরা বেশি নির্ভরশীল। এসব জায়গা থেকে যেহেতু রাজস্ব আয় কমে গেছে, ফলে আগামী ৩ মাসে নতুন করে রাজস্ব আদায় বাড়ার সম্ভাবনা কম। এ কারণে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। অনেকটাই ঘাটতি থাকবে।

    লক্ষ্যমাত্রা পূরণে আইএমএফের চাপ রয়েছে জানিয়ে ড. মাহফুজ কবীর বলেন, আইএমএফ বেশি কর জিডিপি চায়। এখানে এনবিআরের কিছুটা সমস্যা হয়। মূসক ও শুল্ক থেকে রাজস্ব বেশি আসে। ব্যবসা-বাণিজ্য যেহেতু কমছে, এ কারণে সম্পূরক শুল্ক থেকে রাজস্ব আয় কম হচ্ছে। পরোক্ষ করের ওপর চাপ কমিয়ে প্রত্যক্ষ করের দিকেও যাওয়া প্রয়োজন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    এলপিজির নতুন দর নির্ধারণ

    মার্চ ২, ২০২৬

    আদালতের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের ঘোষণা

    ফেব্রুয়ারি ২১, ২০২৬

    ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (বিকাল ৪:৪৮)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    • ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version